Brand logo light
বিশেষ সংবাদ

নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৪, ২০২৬ 0
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে লন্ডনে প্রায় দুই দশক নির্বাসনে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে দেশে ফিরে মাত্র দেড় মাসের মাথায় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।এক সময় যার ওপর কঠোর দমন-পীড়ন নেমে এসেছিল, সেই নেতা এখন দেশের প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে।

২০০৮ সালে সেনাবাহিনী-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার ও কারাবন্দি অবস্থায় অমানবিক নির্যাতনের পর চিকিৎসার প্রয়োজন দেখিয়ে দেশ ছাড়েন তারেক রহমান। প্রায় ১৬ বছর পর গত বছরের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।

ফেরার দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো নেতাকর্মীর ভিড়, ঢাকায় বিজয়ী প্রত্যাবর্তনের আবেগ- সব মিলিয়ে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়। দেশের পরিবর্তিত বাস্তবতায় সময়ের স্রোত এত দ্রুত বয়ে গেছে যে, নিজের অনুভূতি প্রকাশ করতেও যেন সময় পাননি তিনি। গত শনিবার রয়টার্সকে তিনি বলেন, যেদিন থেকে দেশে নেমেছি, সময় কীভাবে কাটছে বুঝতেই পারছি না।

 

তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক বংশ পরম্পরার একটি প্রতীকী নাম। তার মা বেগম খালেদা জিয়া, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও দীর্ঘদিনের বিএনপিপ্রধান, যিনি গত ৩০ ডিসেম্বর দীর্ঘ অসুস্থতার পর মৃত্যুবরণ করেন। দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় মাকে হারান তারেক রহমান।

 

তারেক রহমানের বাবা জিয়াউর রহমান ছিলেন ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ১৯৭৭-১৯৮১ মেয়াদের রাষ্ট্রপতি। ১৯৮১ সালে এক সামরিক অভ্যুত্থানে তার মৃত্যু দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। তিন বছর পর খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেন।

 

ইতিহাসের সবচেয়ে বড় জয়ের দিকে বিএনপি

 

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপি পেয়েছে ২০০টির বেশি আসন, যা দলটির ইতিহাসে সবচেয়ে বড় বিজয়গুলোর একটি। ২০০১ সালে তারা পেয়েছিল ১৯৩টি আসন।

এদিকে গণঅভ্যুত্থানের তরুণ নেতৃত্ব নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১১ দলীয় জোট থেকে নির্ধারিত ৩০টি আসনের মধ্যে তারা পেয়েছে মাত্র ছয়টি।

রাস্তায় বিপুল উপস্থিতি থাকা সত্ত্বেও ভোটে তা রূপ দিতে পারেনি দলটি। নির্বাচনের আগেই জরিপে এমন ইঙ্গিত ছিল। জামায়াতে ইসলামীর সঙ্গে আপস করে এনসিপির জোট গঠনের বিষয়টি অনেক তরুণ সমর্থকের কাছে দলের আদর্শবিরোধী হিসেবে ধরা পড়েছে।

 

গণভোটেও জয়ের ইঙ্গিত

 

জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে একটি সাংবিধানিক গণভোট। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, বিভিন্ন জরিপ ও স্থানীয় টিভির তথ্য অনুযায়ী- হ্যাঁ ভোট ২০ লাখের বেশি আর না ভোট ৮ লাখ ৫০ হাজারের বেশি।

গণভোটের যেসব প্রস্তাব উল্লেখযোগ্য- নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার, দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ, নারীর প্রতিনিধিত্ব বাড়ানো, বিচার বিভাগের স্বাধীনতা আরও দৃঢ় করা, প্রধানমন্ত্রীদের জন্য দুই মেয়াদে ১০ বছর সীমা।

 

বিএনপির নীরব উদযাপন: বিশেষ দোয়ার আয়োজন

 

নির্বাচনে বিপুল জয়ের পরও বিএনপি কোনো বিজয় মিছিল বা শোভাযাত্রা না করার নির্দেশ দিয়েছে। দলের বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয় সত্ত্বেও কোনো বিজয় মিছিল বা শোভাযাত্রা আয়োজন করা হবে না, বরং দেশের কল্যাণে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

 

সামনে কোন পথে তারেক রহমান?

তারেক রহমান এখনো নিজেকে ‘রাজনৈতিক বংশধর’ হিসেবে নয়, বরং ‘গণতন্ত্র পুনর্গঠনের নেতৃত্ব’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নতির পথ কেবল গণতন্ত্র চর্চার মধ্য দিয়েই সম্ভব। পররাষ্ট্রনীতির পুনর্বিন্যাস, বিনিয়োগ বাড়ানো, দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলোর জন্য সহায়তা বৃদ্ধি ও নতুন শিল্প গড়ে তোলার পরিকল্পনা- সব মিলিয়ে তিনি অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই পরিবর্তনের সংকেত দিচ্ছেন।

এদিকে তারেক রহমানের আকস্মিক উত্থান বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রশ্নও তুলেছে। তরুণদের নেতৃত্বে যে পরিবর্তনের ঢেউ এসেছিল, তা ভোটবাক্সে প্রতিফলিত হয়নি। আবার, দুই দলের আধিপত্যের পরিচিত কাঠামোয় বিএনপির এই বিজয় অনেকের কাছে প্রত্যাবর্তন বলেই ধরা পড়ছে।

আবার গণভোটের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তার প্রতি জনসমর্থনও স্পষ্ট। সব মিলিয়ে ২০২৪-২০২৫ সালের এই অধ্যায় ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে নতুন করে আঁকতে পারে।

 

 

Popular post
ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

নিজস্ব প্রতিবেদক

বিশেষ সংবাদ

View more
নৃত্যশিল্পী ফিরোজের সঙ্গে প্রেমিক বিপ্লব হোসেন।
১৭ বছর প্রেম, লিঙ্গান্তর ও প্রতারণার অভিযোগ: ফিরোজের জীবন যুদ্ধে বিপ্লবের বিরুদ্ধে বিচার দাবি

ইত্তেহাদ নিউজ,অনলাইন : রাজশাহীর বাঘা উপজেলার জোত কাদিরপুর গ্রামের নৃত্যশিল্পী ফিরোজ আহমেদ (২৯) দীর্ঘ ১৭ বছর ধরে চলা সম্পর্ককে বৈবাহিক জীবনে রূপান্তর করার আশায় জীবনের সর্বস্ব বাজি রাখেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আদায়ে ব্যর্থ হওয়া প্রেমিক বিপ্লব হোসেন (৩০)‑এর বিরুদ্ধে ফিরোজ দায়ের করেছেন প্রতারণা, অর্থ আত্মসাত ও মিথ্যা বিয়ে‑প্রতিশ্রুতি এর অভিযোগ। স্কুল জীবন থেকে শুরু প্রেম — স্বপ্ন ভাঙা বাস্তবে ফিরোজ ও বিপ্লব একই উপজেলার ইসলামী একাডেমিতে পড়াশোনা করার সময় থেকেই পরিচিত। নবম শ্রেণিতে পড়াকালীন তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিপ্লবের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় বহু বছর ফিরোজের বাড়িতে থাকতে হয় তাকে, এমনকি এলাকাবাসীর চোখেও তাদের সম্পর্ক “স্বামী‑স্ত্রীর মতোই” দেখা যেত। শিশু বয়স থেকেই নৃত্যে প্রতিভা থাকা ফিরোজ পরবর্তী সময়ে সাভার শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিতে নৃত্য শিক্ষক হিসেবে কর্মরত থাকেন এবং “নাচের পুতুল একাডেমি” পরিচালনা করেন। পাশাপাশি তিনি তৃতীয় লিঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেন। ২০১৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার পর দু’জন ঢাকায় জড়িয়ে ওঠে একসঙ্গে থাকার সিদ্ধান্তে। রুম ভাড়া নিয়ে তারা এক ছাদের নিচে বসবাস করেন ও একই প্রতিষ্ঠানে চাকরি করেন। সময়ের সঙ্গে ফিরোজ নিজে একটি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠানও শুরু করেন। বৈবাহিক জীবনের আশায় লিঙ্গান্তর ফিরোজ জানায়, বিপ্লব তাদের সম্পর্ককে শুধু “ডেটিং” হিসাবে দেখেননি, বরং দাম্পত্যে রূপ দিতে চাইতেন — এই প্রতিশ্রুতিতে তিনি ২০২৪ সালের জুলাইয়ে ভারতে গিয়ে লিঙ্গান্তর অস্ত্রোপচার ও হরমোন চিকিৎসা নেন। বিপ্লব তাকে বেনাপোল সীমান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছেন, ভারতে চিকিৎসার জন্য মানসিক ও আর্থিক সাহয্যও করেছেন বলে ফিরোজ জানিয়েছেন। ফিরোজের চিকিৎসা ছাড়াও ঢাকায় থাকার সময়ে বিপ্লব প্রায় নিয়মিত যোগাযোগ রাখতেন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হত। ভারতে থাকা অবস্থায় ফেরোজ এবং বিপ্লব শ্রীমংলে भ्रमণও করেন। দেশে ফেরার পর ঘটনা উল্টে যায় প্রায় এক বছর চিকিৎসা শেষে ২০২৫ সালে দেশে ফেরার পরই ফিরোজ জানতে পারেন বিপ্লব অন্য এক মেয়েকে বিয়ে করে সংসার শুরু করেছেন বরিশালে। ফিরোজ দাবি করেন, এই খবর তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে। এতে শেষ নয় — তিনি অভিযোগ করেন, বিপ্লব তাঁর উপার্জিত প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। সেই টাকা দিয়ে বিপ্লব ও তার পরিবার বাড়ি‑গাড়ি করেছে এবং লেনদেনের প্রায় ৩০ লাখ টাকা দালিলিক প্রমাণও রয়েছে, ফিরোজ জানান। অর্থ আত্মসাত ও প্রশাসনিক চাপের অভিযোগ ফিরোজ দাবি করেন, বিপ্লব টাকা ফেরত দেয়ার চেষ্টা না করে বরং এখন প্রশাসনিকভাবে তাকে হয়রানি করছে। সম্প্রতি বিপ্লব এক ফরমে জোর করে স্বাক্ষর নেয়ার চেষ্টা করেন বলে ফিরোজের অভিযোগ, যার কারণে তাঁকে বরিশালে থাকা পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। প্রতিবাদ ও বিচার দাবি ফিরোজ জানিয়েছেন, বিপ্লব তাকে মিথ্যা বিয়ে‑প্রতিশ্রুতি দিয়ে ছেলে থেকে মেয়ে হওয়ার জন্য প্রলুব্ধ করেছে, যার ফলে তিনি জীবনের অনেক সময় ও অর্থ ব্যয় করেছেন। তিনি দাবি করেন, বিপ্লবের বিরুদ্ধে আইনী পদক্ষেপ ও ন্যায়ের বিচার চাই। প্রতিদ্বন্দ্বী বক্তব্য: বিপ্লবের পাল্টা অভিযোগ অভিযোগের বিষয়ে বিপ্লব হোসেন ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ফিরোজ টাকাপয়সা নিয়ে চাপ সৃষ্টি করছে এবং নিজেকে “হতাহত” দেখানোর চেষ্টা করছে। তবে তিনি পূর্বে ফিরোজের সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। পেছনের প্রেক্ষাপট: সম্পর্ক, সমাজ ও আইনি জটিলতা দীর্ঘদিনের সম্পর্কেও বৈবিক দাম্পত্য প্রতিষ্ঠায় বাধা, বিশেষ করে তৃতীয় লিঙ্গের মানুষের ক্ষেত্রে সামাজিক স্বীকৃতি ও আইনি সুরক্ষা আছে‑না, এ ধরনের প্রশ্নগুলো উঠে এসেছে বিচার দাবির আলোচনায়। অর্থনৈতিক ও মানসিক চাপের ঘটনায় সম্পর্ক ভেঙে যাওয়ার পর আনন্দ‑আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সমাজে ব্যাপক সংবেদনশীল। যৌথ অবস্থান থেকে শুরু করে একতরফা প্রতিশ্রুতি, লিঙ্গান্তর সিদ্ধান্ত ও পরে জীবন‑জীবিকার বিবাদ — এই সব মিলিয়ে পরিস্থিতি জটিল ও নৈতিক, আইনি, সামাজিক দিক থেকে গভীর বিশ্লেষণের দাবি রাখে। লিঙ্গান্তর ও বাংলাদেশে আইনি প্রেক্ষাপট লিঙ্গ পরিবর্তনের আইন বাংলাদেশে ২০১৩ সালে “হিজড়া ও তৃতীয় লিঙ্গ সনদ” সংক্রান্ত আইনি কাঠামো চালু হয়েছে। এই আইনের অধীনে একজন ব্যক্তি লিঙ্গ পরিবর্তনের পর সরকারি সনদ পেতে পারে, যা স্কুল, ব্যাংক, ভোটার নিবন্ধন ইত্যাদিতে ব্যবহারযোগ্য। চিকিৎসার মাধ্যমে লিঙ্গান্তর (মেডিকেল প্রক্রিয়া) আইনের আওতায় সম্পূর্ণ বৈধ, তবে প্রশাসনিক অনুমোদন প্রয়োজন। আইনি সীমাবদ্ধতা বাংলাদেশের বিয়ের আইন (ইসলামী, হিন্দু বা সাধারণ) সাধারণত পুরুষ ও নারী—এই সনাক্ত লিঙ্গের ভিত্তিতে বিবাহ স্বীকৃতি দেয়। লিঙ্গান্তর হওয়ার পর আগের প্রেমিক/প্রেমিকা সঙ্গে বৈবাহিক সম্পর্ককে আইনি স্বীকৃতি দেয়া জটিল। তাই ফিরোজের  লিঙ্গান্তর হয়ে বৈবাহিক স্বীকৃতি আশা করা আইনের দৃষ্টিকোণ থেকে ঝুঁকিপূর্ণ।  প্রতারণা ও অর্থ আত্মসাতের আইনি প্রেক্ষাপট প্রয়োগযোগ্য ধারা ফিরোজের অভিযোগ অনুযায়ী বিপ্লব: মিথ্যা আশ্বাসে লিঙ্গান্তর করানোর প্রলোভন দিয়েছে। উপার্জিত ৫০ লাখ টাকা আত্মসাত করেছে। বাংলাদেশের ফৌজদারি আইন (Penal Code) অনুযায়ী: ধারা ৪২০ : প্রতারণার মাধ্যমে সম্পদ অর্জন → শাস্তিযোগ্য। ধারা ৪০৬ : বিশ্বস্ততা ভঙ্গ করে সম্পদ হরণ → শাস্তিযোগ্য। প্রমাণ ও পদক্ষেপ ফিরোজের কাছে থাকা লেনদেনের দালিলিক কাগজপত্র, ব্যাংক ট্রান্সফার, সাক্ষী — শক্ত প্রমাণ। স্থানীয় থানায় অভিযোগ (এফআইআর) দায়েরের পর মামলা গ্রহণ ও তদন্ত শুরু হয়। আদালতে সিভিল ও ফৌজদারি মামলা উভয়ই সম্ভব। প্রশাসনিক ও পেশাগত প্রতিকার প্রশাসনিক পদক্ষেপ জোরপূর্বক স্বাক্ষর বা দলিল গ্রহণের অভিযোগে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা। যদি প্রমাণিত হয় যে ফিরোজকে হয়রানি করা হচ্ছে, রিপোর্ট দিয়ে প্রশাসনিক নিরাপত্তা ও নোটিশ পাওয়া যায়। পেশাগত/অর্থনৈতিক প্রতিকার সিভিল মামলা: আত্মসাত করা অর্থ ফেরত আদায়। মর্যাদা ক্ষতিপূরণ: সামাজিক ও মানসিক ক্ষতি মানিয়ে আদালত ক্ষতিপূরণ দিতে পারে। সংগঠন ও প্রতিষ্ঠানিক সহায়তা: তৃতীয় লিঙ্গের জন্য থাকা অধিকার সংরক্ষণকারী এনজিও/সংগঠন যেমন কর্ন ইত্যাদি, আইনগত সহায়তা বা মিডিয়েশন দিতে পারে। সামাজিক ও নৈতিক বিবেচনা লিঙ্গান্তর ব্যক্তি ও তাদের পরিবার সামাজিক বৈষম্য, মানসিক চাপ ও ভীতি সম্মুখীন হতে পারে। এই ধরনের ঘটনা আইনি ও সামাজিক শিক্ষা হিসেবে গণ্য হয়, যাতে: লিঙ্গান্তর ও সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছ ও লিখিত সমঝোতা থাকে। আর্থিক লেনদেন ও প্রতিশ্রুতির ক্ষেত্রে লিখিত চুক্তি বা ব্যাংক রেকর্ড নিশ্চিত করা হয়। সংক্ষিপ্ত পরামর্শমূলক পথ লেনদেন ও প্রতারণার প্রমাণ হাতে রেখে ফৌজদারি মামলা দায়ের। প্রশাসনিক হয়রানির অভিযোগ পুলিশের কাছে উপস্থাপন। সম্ভাব্য ক্ষতিপূরণ ও আর্থিক পুনরুদ্ধারের জন্য সিভিল মামলা। স্থানীয় তৃতীয় লিঙ্গ অধিকার সংস্থা‑র সহায়তা গ্রহণ। ভবিষ্যতের জন্য লিখিত চুক্তি বা বৈধ প্রমাণ নিশ্চিত করা। আইনজীবী নিয়োগ: ফৌজদারি ও সিভিল মামলা প্রস্তুতি। মানসিক সহায়তা: কাউন্সেলিং।   এই ঘটনা শুধু ব্যক্তিগত নয়, বরং তৃতীয় লিঙ্গের মানুষের অর্থ, সম্পর্ক ও মানসিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ বার্তা দেয়।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২৬ 0
পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন উপ-পরিচালক নিজামুল হক

বরিশালে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উপ-পরিচালক নিজামুল হকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি

ইতালিতে কাজের প্রলোভন: লিবিয়ায় বন্দি বাংলাদেশি যুবকরা, নির্যাতন ও মুক্তিপণের অভিযোগ

বাবে রহমত

আধ্যাত্মিকতার আড়ালে হাজার কোটি টাকার সাম্রাজ্য—দেওয়ানবাগ দরবার শরিফ ঘিরে বিস্ময়কর অনুসন্ধান

Traffickers motiur rahman
Deaths in the Mediterranean: Case Filed Against 5 Traffickers at Jagannathpur Police Station

M A Rashid, Special Correspondent: A case has been filed against five traffickers and an international human trafficking network following the deaths of five young men from Jagannathpur, Sunamganj, who died in the Mediterranean Sea while attempting to travel from Libya to Greece by boat. On Tuesday (31 March), the case was filed at Jagannathpur Police Station under the Human Trafficking and Fraud Act by Habibur Rahman, father of the deceased Aminur Rahman. According to police and family sources, in December and January, the victims—Aminur Rahman, Ijazul Haque Moni, Sayek Ahmed, Md. Ali Ahmed, and Naim Mia—left the country through brokers, lured by promises of a better life. Each paid between 1.1 to 1.3 million BDT. They were later placed on an unsafe rubber boat in Libya. After drifting at sea for 5–6 days without sufficient food and water, they died. It is alleged that, following instructions from traffickers, their bodies were thrown into the sea. Officer-in-Charge (OC) Shafiqul Islam of Jagannathpur Police Station stated that the case has been filed under the Prevention and Suppression of Human Trafficking Act and the Migrant Smuggling Prevention Ordinance 2026. Police operations are ongoing to arrest the absconding suspects and uncover the roots of the international trafficking network. The alleged ringleader of the trafficking group is an individual known by multiple names, including Motiur Rahman, Johny, Patwari, and Mithu. He is reportedly a resident of Noakhali, Bangladesh, and is currently living in East London. Serious allegations of human trafficking and immigration fraud have been raised against him. According to victims and related sources, he was involved in illegally transporting people from Libya to Greece, charging approximately 1.1 to 1.3 million BDT per person. It is also alleged that, during such journeys, several individuals—including youths from Sylhet—faced extreme inhumane conditions, suffering from severe shortages of food and water, leading to multiple deaths at sea. Further allegations state that proper safety measures were not ensured. Instead of large and safe vessels, small boats were used, and despite passengers’ objections, they were forcibly sent without adequate safety equipment. Additionally, there are accusations of fraud involving false promises of jobs in the United Kingdom. It is claimed that individuals were lured with offers of care worker visas and legitimate employment, but were instead provided with fake or invalid Certificates of Sponsorship (CoS). It should be noted that these are allegations and have not yet been proven in court. However, if proven, they would constitute serious crimes including human trafficking and immigration fraud, subject to strict legal action. Authorities urge anyone who falls victim to such exploitation or fraud to immediately contact the relevant law enforcement agencies.

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২, ২০২৬ 0
জনপ্রশাসন মন্ত্রণালয়

সচিব নিয়োগে অনিয়মের অভিযোগ: বঞ্চিত কর্মকর্তারা, প্রভাব ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়..

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিন্ডিকেটের অভিযোগ: নিয়োগ, পদোন্নতি ও তথ্য ফাঁস নিয়ে উদ্বেগ

নাসিমা

রানা প্লাজা থেকে জীবিত উদ্ধার নাসিমা বেগম এবার পদ্মায় বাসডুবিতে নিহত

একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি
একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি যুদ্ধবন্দি: কেন ভারতে নেওয়া হয়েছিল, কেনইবা বিচার ছাড়াই ফেরত?

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকায় যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজীর নেতৃত্বে প্রায় ৯৩ হাজার পাকিস্তানি সেনা ও সংশ্লিষ্ট ব্যক্তির আত্মসমর্পণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণের ঘটনা। এই বিপুল সংখ্যক যুদ্ধবন্দিকে প্রথমে বাংলাদেশে রাখা হলেও অল্প সময়ের মধ্যেই তাদের ভারতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে নানা কূটনৈতিক প্রক্রিয়া শেষে ১৯৭৩-৭৪ সালের মধ্যে তাদের পাকিস্তানে ফেরত পাঠানো হয়। কিন্তু কেন তাদের ভারতে নেওয়া হয়েছিল? আর কেনইবা বিচার না করেই ফেরত দেওয়া হলো?—এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এই প্রতিবেদন। কারা ছিলেন এই যুদ্ধবন্দি? ৯৩ হাজার যুদ্ধবন্দির মধ্যে প্রায় ৮০ হাজারই ছিলেন পাকিস্তানের সেনাবাহিনী, আধা-সামরিক বাহিনী ও পুলিশ সদস্য। বাকি প্রায় ১৩ হাজার ছিলেন বেসামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্য। উচ্চপদস্থদের মধ্যে ছিলেন: লে. জে. এ.এ.কে. নিয়াজী মেজর জেনারেল রাও ফরমান আলী রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শরীফ এয়ার কমোডর ইনামুল হক মেজর জেনারেল মোহাম্মদ জামশেদ কেন ভারতে নেওয়া হয়েছিল? আত্মসমর্পণের পর বাংলাদেশ সরকার শুরুতে যুদ্ধাপরাধীদের দেশে রেখেই বিচার করতে চেয়েছিল। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ১. যুদ্ধবিধ্বস্ত দেশের সীমাবদ্ধতা সদ্য স্বাধীন বাংলাদেশ তখন অর্থনৈতিক সংকটে জর্জরিত। খাদ্য, আশ্রয়, চিকিৎসা—সবকিছুরই ঘাটতি ছিল। এমন পরিস্থিতিতে ৯৩ হাজার বন্দির দায়িত্ব নেওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে। ২. নিরাপত্তা ঝুঁকি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও নির্যাতনের কারণে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছিল। ফলে বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করাও কঠিন হয়ে দাঁড়ায়। ৩. আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশন আত্মসমর্পণের দলিল অনুযায়ী যুদ্ধবন্দিদের মানবিক আচরণ নিশ্চিত করা বাধ্যতামূলক ছিল। ভারত তুলনামূলকভাবে প্রস্তুত ও সক্ষম হওয়ায় বন্দিদের সেখানে স্থানান্তর করা হয়। ৪. ভারতের সামরিক নিয়ন্ত্রণ যুদ্ধ শেষে পাকিস্তানি সেনাদের কার্যত ভারতের হেফাজতেই ধরা হয়, তাই তাদের ভারতে নেওয়া ছিল কৌশলগত সিদ্ধান্ত। কোথায় রাখা হয়েছিল? ভারতের বিভিন্ন বন্দিশিবিরে তাদের রাখা হয়, যেমন: কলকাতা আগ্রা রাঁচি জব্বলপুর বিহারের বিভিন্ন এলাকা উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য আলাদা নিরাপত্তাবেষ্টিত ক্যাম্প ছিল। নিয়াজী নিজেও কলকাতা ও জব্বলপুরে বন্দি ছিলেন বলে তার স্মৃতিচারণে উল্লেখ আছে। কেন বিচার হয়নি? বাংলাদেশ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে চাইলেও কয়েকটি বড় কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। ১. কূটনৈতিক চাপ পাকিস্তান শুরু থেকেই বন্দিদের ফেরত চেয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে। ২. শেখ মুজিবুর রহমানের মুক্তি বাংলাদেশ শর্ত দেয়—পাকিস্তানে বন্দি শেখ মুজিবুর রহমানকে মুক্তি না দিলে কোনো আলোচনা নয়। ফলে যুদ্ধবন্দিরা এক ধরনের কূটনৈতিক হাতিয়ার হয়ে ওঠে। ৩. আঞ্চলিক রাজনীতি ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রয়োজনীয়তা বাড়তে থাকে। সিমলা চুক্তি ও যুদ্ধবন্দি ইস্যু ১৯৭২ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর মধ্যে স্বাক্ষরিত সিমলা চুক্তি ছিল একটি বড় মোড়। এই চুক্তিতে: ভারত যুদ্ধবন্দিদের ফেরত দিতে সম্মত হয় পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করার অঙ্গীকার করে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পথ তৈরি হয় দিল্লি চুক্তি: ফেরার পথ ১৯৭৩ সালে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়। মূল সিদ্ধান্ত: ১৯৫ জন যুদ্ধাপরাধ অভিযুক্ত বাদে বাকিদের ফেরত আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো বিহারি জনগোষ্ঠীর পুনর্বাসন পরবর্তীতে রাজনৈতিক সমঝোতায় ওই ১৯৫ জনকেও ফেরত পাঠানো হয়। শেষ অধ্যায় ১৯৭৪ সালের এপ্রিল মাসে সর্বশেষ যুদ্ধবন্দি হিসেবে জেনারেল নিয়াজীকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। এর মধ্য দিয়ে শেষ হয় ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধবন্দি প্রত্যাবাসন প্রক্রিয়াগুলোর একটি। ১৯৭১ সালের যুদ্ধবন্দিরা শুধু সামরিক পরাজয়ের প্রতীক ছিল না—তারা ছিল আঞ্চলিক রাজনীতি, কূটনীতি এবং রাষ্ট্রগঠনের জটিল বাস্তবতার অংশ। বিচার না হলেও, এই ঘটনাপ্রবাহ দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৬ 0
হরমুজ প্রণালী

হরমুজ প্রণালী ‘শক্ত হাতে’ নিয়ন্ত্রণ করছে ইরান

লাইভ বেকারি

লাইভ বেকারির খাবারে দীর্ঘমেয়াদে রয়েছে ক্যান্সার ও স্বাস্থ্য ঝুঁকি

জে. মামুন খালেদের দুর্নীতি

মামুন খালেদের উত্থান ও বিতর্ক: ডিজিএফআই, আয়নাঘর ও গুম অভিযোগের অন্তরালে

অর্থনীতি

দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশে জ্বালানি আমদানিতে সীমাবদ্ধতা, বাজেটে সতর্কতার পরামর্শ দিলেন দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২৬ 0




অপরাধ

বিয়াম ফাউন্ডেশন

বিয়াম ভবনে বিস্ফোরণ ও হত্যাকাণ্ড:পরিকল্পিত নাশকতার অভিযোগ, এক বছরেও থমকে তদন্ত

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

উদ্ভাবিত নতুন জাতের ধান

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত উচ্চ ফলনশীল চিকন ধান ‘জিএইউ ধান ৪’: স্বল্পমেয়াদী, উচ্চ ফলনশীল ও পুষ্টিগুণে সমৃদ্ধ আউশ ধান

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৬ 0