Brand logo light

বাংলাদেশ অর্থনীতি

প্রিমিয়ার ব্যাংক
প্রিমিয়ার ব্যাংকের এলসির আড়ালে ১০ হাজার কোটি টাকা পাচার: বাংলাদেশ ব্যাংকের তদন্তে ভয়াবহ অনিয়ম

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ভুয়া রপ্তানি আদেশ, অতিমূল্যায়িত এলসি ও ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগে নতুন আর্থিক কেলেঙ্কারি। বাংলাদেশের ব্যাংকিং খাতে আবারও সামনে এসেছে ভয়াবহ এক অর্থপাচারের অভিযোগ। ভুয়া ও অতিমূল্যায়িত রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা থেকে প্রায় ১০ হাজার ৪৫৬ কোটি টাকা বিদেশে পাচারের তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের তদন্তে। কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে অন্তত ২৯টি প্রতিষ্ঠান নিয়মবহির্ভূতভাবে ব্যাক-টু-ব্যাক এলসি খুলে প্রায় ৯৬ কোটি ৮১ লাখ মার্কিন ডলার বিদেশে সরিয়ে নেয়। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি শুধু ব্যাংকিং অনিয়ম নয়; বরং পরিকল্পিত আর্থিক জালিয়াতি, যেখানে ব্যাংকের একাধিক কর্মকর্তা, রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং প্রভাবশালী মহলের সম্পৃক্ততার ইঙ্গিত মিলেছে। কীভাবে ঘটেছে অর্থপাচার বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পে ব্যাক-টু-ব্যাক এলসি একটি প্রচলিত ব্যাংকিং সুবিধা। সাধারণত রপ্তানি আদেশের বিপরীতে কাঁচামাল আমদানির জন্য এই সুবিধা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের রপ্তানি আয়ের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ব্যাক-টু-ব্যাক এলসি খোলার অনুমতি রয়েছে। কিন্তু তদন্তে দেখা গেছে, বহু প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই সীমা ভয়াবহভাবে অতিক্রম করা হয়েছে। কিছু প্রতিষ্ঠানের নামে প্রকৃত রপ্তানির তুলনায় ১০০ থেকে ৩৭৫ শতাংশ পর্যন্ত বেশি মূল্যের এলসি অনুমোদন দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এসব এলসির বড় অংশই ছিল ভুয়া, অতিমূল্যায়িত অথবা প্রকৃত ব্যবসার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। যেসব প্রতিষ্ঠানের নাম এসেছে বাংলাদেশ ব্যাংকের তদন্তে কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য বিশেষভাবে উঠে এসেছে। টোটাল ফ্যাশন মাত্র ৬ কোটি ২০ লাখ ডলারের পণ্য রপ্তানি করলেও তাদের নামে খোলা হয় ২৩ কোটি ১০ লাখ ডলারের এলসি। অ্যাভান্টি কালার টেক্স প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলারের রপ্তানির বিপরীতে নেয় ১৪ কোটি ৬০ লাখ ডলারের এলসি সুবিধা। ডোয়াস-ল্যান্ড অ্যাপারেলস ৫ কোটি ৫৫ লাখ ডলারের রপ্তানির বিপরীতে ২০ কোটি ৮০ লাখ ডলারের এলসি খোলে। আহোনা নিট কম্পোজিট ও এইচকে অ্যাপারেলসের ক্ষেত্রেও একই ধরনের অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তদন্তে আরও অন্তত ২৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ধরনের অনিয়মের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমদানিকৃত কাঁচামাল কোথায় গেল? তদন্তের সবচেয়ে উদ্বেগজনক অংশ হচ্ছে—এলসির বিপরীতে আমদানি করা কাঁচামালের ব্যবহার নিয়ে গুরুতর প্রশ্ন। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, আমদানিকৃত বিপুল পরিমাণ কাঁচামাল রপ্তানি পণ্য তৈরিতে ব্যবহারের কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বরং অভিযোগ রয়েছে, বন্ড সুবিধায় আনা পণ্য স্থানীয় বাজারে বিক্রি করা হয়েছে। এর মাধ্যমে শুধু বৈদেশিক মুদ্রা পাচারই নয়, ডিউটি ড্র-ব্যাক ও বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকিও দেওয়া হয়েছে। “অনেক ব্যবসায়ী জানতেনই না” ঘটনায় আলোচিত কয়েকটি প্রতিষ্ঠানের মালিক এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম দাবি করেছেন, অনেক ব্যবসায়ী জানতেনই না যে তাদের প্রতিষ্ঠানের নামে এলসি খোলা হয়েছে। তার অভিযোগ, ব্যাংকের কিছু কর্মকর্তা রপ্তানি আয়ের অর্থ আটকে রেখে ব্যবসায়ীদের বিভিন্ন নথিতে স্বাক্ষর দিতে বাধ্য করেছেন। এই বক্তব্য তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। কারণ এতে প্রশ্ন উঠেছে—শুধু ব্যবসায়ী নয়, ব্যাংকের ভেতরেও কি ছিল সংঘবদ্ধ জালিয়াত চক্র? তদন্তে ব্যাংক কর্মকর্তাদের সম্পৃক্ততার ইঙ্গিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ধারাবাহিকভাবে এলসি অনুমোদন দেওয়া হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে, পুরো সময়জুড়ে নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শহীদ হাসান মল্লিক। ব্যাংকিং নীতিমালা অনুযায়ী দীর্ঘ সময় একই শাখায় দায়িত্ব পালনের বিধিনিষেধ থাকলেও তিনি টানা প্রায় ১০ বছর ওই শাখায় ছিলেন। এছাড়া আরও ২৪ কর্মকর্তা দীর্ঘ সময় ধরে একই শাখায় কর্মরত ছিলেন। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এত বড় অঙ্কের অনিয়ম এককভাবে সম্ভব নয়; বরং এতে ব্যাংকের একাধিক স্তরের কর্মকর্তার প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা ছিল। তদন্ত শেষ, কিন্তু ব্যবস্থা নিতে বিলম্ব বাংলাদেশ ব্যাংক ২০২৩ সালেই তদন্ত শেষ করলেও দীর্ঘ সময় দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে চলতি বছরের মার্চ মাসে এসে প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার অনুমোদিত ডিলার (এডি) লাইসেন্স বাতিল করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, তৎকালীন পরিচালনা পর্ষদের প্রভাব এবং বিভিন্ন চাপের কারণে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। সেই সময়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদে সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবাল যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে ব্যাংকটির নিয়ন্ত্রণ মূলত ইকবাল পরিবারের হাতেই ছিল বলে জানা যায়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেন। শুধু লাইসেন্স বাতিলেই কি যথেষ্ট? বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক শাহ মো. আহসান হাবিব মনে করেন, এই ধরনের জালিয়াতির মূল উদ্দেশ্য সাধারণত নগদ প্রণোদনা ও ভর্তুকির সুবিধা নেওয়া। তার মতে, কেবল একটি শাখার লাইসেন্স বাতিল করে দায় এড়ানো যাবে না। ঘটনার সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা এবং সুবিধাভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত ও সম্পদ অনুসন্ধান জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে বাংলাদেশের ব্যাংকিং খাতে আস্থা সংকট আরও গভীর হতে পারে।

নিজস্ব প্রতিবেদক মে ১৫, ২০২৬ 0
করপোরেট ভ্যাট ফাঁকির নেটওয়ার্কে বিপুল রাজস্ব ঘাটতি, চাপ বাড়ছে সাধারণ করদাতার ওপর

 ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি মূল্য সংযোজন কর বা ভ্যাট। কিন্তু ২০২৫–২৬ অর্থবছরেও এই খাত ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের ঘাটতি ও অনিয়মের চিত্র। বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর কৌশলী কর ব্যবস্থাপনা, ভুয়া চালান, আন্তঃপ্রতিষ্ঠান লেনদেন এবং আইনের ফাঁক ব্যবহার করে একটি জটিল ‘ফাঁকি নেটওয়ার্ক’ গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই–মার্চ সময়ে মোট রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা। একই সময়ে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৯৮ হাজার কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি দেখা গেছে আয়কর খাতে, প্রায় ৪০ হাজার কোটি টাকার বেশি। ভ্যাট খাতে ঘাটতি প্রায় ৩৪ হাজার ৪০০ কোটি টাকা। কাস্টমস খাতেও লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্য ঘাটতি রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাটতির বড় অংশই কাঠামোগত দুর্বলতা এবং কর ফাঁকির আধুনিক কৌশলের ফল। বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে, বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো এখন সরাসরি আইন ভাঙার চেয়ে আইনের ভেতরের ফাঁক ব্যবহার করে কর কমিয়ে দিচ্ছে। তার মতে, বিক্রয় কম দেখানো, ইনপুট ট্যাক্স ক্রেডিটের অপব্যবহার এবং আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনের মাধ্যমে করযোগ্য আয় কমিয়ে ফেলার প্রবণতা বেড়েছে। অনেক ক্ষেত্রে কাগজে-কলমে সবকিছু বৈধ থাকলেও বাস্তবে রাজস্ব হারাচ্ছে রাষ্ট্র। অর্থনীতিবিদদের মতে, বড় কোম্পানিগুলোর অভ্যন্তরীণ জটিল কর কাঠামো ও একাধিক সহযোগী প্রতিষ্ঠান ব্যবহার করে লেনদেন সাজানো হচ্ছে, যাতে প্রকৃত মুনাফা আড়াল করা যায়। এতে করে করের বোঝা তুলনামূলকভাবে বেশি পড়ছে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের ওপর। এছাড়া আমদানি–রফতানি খাতে পণ্যের মূল্য কম বা বেশি দেখিয়ে ভ্যাট ফাঁকি এবং ট্রেড-বেইজড মানি লন্ডারিংয়ের অভিযোগও রয়েছে। বহুজাতিক কোম্পানিগুলোর মুনাফা বিদেশে স্থানান্তরের কারণে দেশের কর ভিত্তি আরও সংকুচিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নীতিনির্ধারকদের মতে, ভ্যাট কাঠামোর জটিলতা এই সমস্যাকে আরও গভীর করেছে। বিভিন্ন খাতে ভিন্ন ভিন্ন ভ্যাট হার ও কর ছাড় ব্যবস্থার কারণে পুরো কাঠামো আরও দুর্বোধ্য হয়ে উঠেছে। অন্যদিকে, এনবিআরের প্রশাসনিক সক্ষমতা ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থার সীমাবদ্ধতাও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। রিয়েল-টাইম অডিট ও পর্যবেক্ষণের ঘাটতিতে বড় লেনদেনগুলো অনেক সময় নজরদারির বাইরে থেকে যাচ্ছে। এনবিআর বলছে, কিছু ক্ষেত্রে অভিযান ও ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ করে ই-কমার্স ও উৎপাদন খাতে। তবে বিশেষজ্ঞদের মতে, এসব উদ্যোগ সামগ্রিক সমস্যার তুলনায় যথেষ্ট নয়। রাজস্ব ঘাটতির প্রভাব ইতোমধ্যেই অর্থনীতিতে পড়তে শুরু করেছে। সরকারের ঋণনির্ভরতা বাড়ছে, যার ফলে সুদ পরিশোধের চাপও বাড়ছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। অর্থনীতিবিদরা মনে করছেন, এই পরিস্থিতি থেকে বের হতে হলে ভ্যাট কাঠামো সরল করা, ডিজিটাল ইনভয়েসিং বাধ্যতামূলক করা এবং উন্নত ডেটা অ্যানালিটিক্স ব্যবহারের মাধ্যমে নজরদারি জোরদার করা জরুরি। তাদের মতে, শুধু অভিযান নয়—কার্যকর আইন প্রয়োগ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই ‘করপোরেট ভ্যাট ফাঁকি নেটওয়ার্ক’ ভাঙা সম্ভব নয়।

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0
ফারইস্ট লাইফ
ফারইস্ট ইসলামী লাইফে ৩২২৭ কোটি টাকার বিমা দাবি বকেয়া, ব্যবস্থাপনা ব্যয়ে আইন লঙ্ঘনের অভিযোগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : গ্রাহকের বিমা দাবির টাকা পরিশোধ করতে না পারলেও ব্যবস্থাপনা ব্যয়ে লাগামহীন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিডেট। প্রতিষ্ঠানটির কয়েক হাজার কোটি টাকার বিমা দাবি বকেয়া। একদিকে যেমন বিমা দাবি পরিশোধে সর্বনিন্মে অবস্থান, অন্যদিকে ব্যবস্থাপনা ব্যয়ের নামে ভোগ-বিলাসে এগিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে, কোম্পানিটির লাইফফান্ডের অবস্থাও অত্যান্ত নাজুক। শুধু তাই নয়, ফারইস্ট লাইফ পদে পদে লঙ্ঘন করছে আইন। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সীমাহীন অনিয়ম আর লুটপাটের ফলে ভয়াবহ তারল্য সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। জাল-জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানটি হাতিয়ে নেয় কয়েক হাজার কোটি টাকা।   গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেয় নতুন চেয়ারম্যান, কোনো উন্নতি নেই ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দায়িত্ব নেন বিএনপি নেতা ফখরুল ইসলাম, পরে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নোয়াখালী-০৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কোম্পানির ২৫তম বোর্ড সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। তার দায়িত্ব নেওয়ার ১৮ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির কোনো উন্নতি হয়নি। ফারইস্ট লাইফ গ্রাহকের বিমা দাবির টাকা দিতে না পারলেও আইন লঙ্ঘন করে ব্যবস্থাপনা খাতে অতিরিক্ত অর্থ খরচ করেছে। আর্থিক দিক থেকে সবচেয়ে দুর্বল হলেও ভোগ-বিলাসে সবচেয়ে এগিয়ে ফারইস্ট ইসলামী লাইফ। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ব্যবস্থাপনা ব্যয়ে বিমা কোম্পানিগুলোর মধ্যে সবার প্রথমে রয়েছে প্রতিষ্ঠানটি। আইডিআরএ’র প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২০২৫ সালে ২০টি জীবন বিমা কোম্পানি ব্যবস্থাপনা খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করেছে ১৩২ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে ফারইস্ট লাইফই ব্যবস্থাপনা খাতে ব্যয় করেছে ৮০ কোটি ৬৫ লাখ টাকা। আইন অনুযায়ী এ খাতে সর্বোচ্চ ব্যয়ের সীমা ছিল ৫২ কোটি ১৫ লাখ টাকা। অর্থাৎ আর্থিক দুর্দশার মধ্যেও আইন লঙ্ঘন করে কোম্পানিটি অবৈধভাবে ২৮ কোটি ৫১ লাখ টাকা ব্যয় করেছে। ভয়াবহ তারল্য সংকটেও কোম্পানিটির এত টাকা ব্যবস্থাপনা ব্যয়ে খরচ সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে।   সাড়ে ৫ লাখেরও বেশি গ্রাহক পাননি বিমার টাকা ফারইস্টের বিমা দাবির টাকার জন্য গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন অস্থিরতা বিরাজ করছে। পলিসি পরিপক্ক হয়ে বছরের পর বছর সময় কেটে গেলেও তারল্য সংকটে গ্রাহকদের টাকা দিতে পারছে না কোম্পানিটি। ফারইস্ট লাইফের স্থানীয় শাখাগুলোতে টাকা না পেয়ে প্রধান কার্যালয়ে আসছেন অনেকে, তাতেও মিলছে না ফল। দ্বারে দ্বারে ঘুরে টাকা না পেয়ে অনেকে অভিযোগ করছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ)। বিমা আইন অনুযায়ী পলিসি পরিপক্ক হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে পরিশোধের বিধান থাকলেও তা মানছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির কয়েকজন ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে আলাপ হয়  এ প্রতিবেদকের। সুমাইয়া নামের একজন গ্রাহক জানান, তার পলিসি পরিপক্ক হয়েছে ২০২১ সালে। অর্থাৎ প্রায় ৫ বছর পেরিয়ে গেলেও তিনি বিমা দাবির টাকা পাননি। পরবর্তীতে টাকা না পেয়ে অভিযোগ করেন নিয়ন্ত্রণ সংস্থা আইডিআরএ, তাতেও মেলেনি সুরাহা। এমন বেশ কয়েকজন ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে আলাপ হয় শীর্ষনিউজের, যাদের অধিকাংশেরই ৫ থেকে ৬ বছর আগেই পলিসি পরিপক্ক হয়েছে। বিমা দাবি পরিশোধের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ২০২৫ সাল শেষে কোম্পানিটিতে ৩ হাজার ২২৭ কোটি ৭৩ লাখ টাকা বকেয়া পড়ে রয়েছে। অর্থাৎ জীবন বিমা খাতের মোট বকেয়া দাবির ৭০ দশমিক ৩০ শতাংশই এই কোম্পানির। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ২৪ হাজার ৬৯২ জন গ্রাহক ৩ হাজার ৪৪২ কোটি ২৮ লাখ টাকার দাবি উত্থাপন করেন। এর বিপরীতে কোম্পানিটি ৫৮ হাজার ২১৫ জন গ্রাহকের ২১৪ কোটি ৫৬ লাখ টাকা পরিশোধ করেছে। অর্থাৎ কোম্পানিটিতে ৫ লাখ ৬৬ হাজার ৪৭৭ জন গ্রাহকের ৩ হাজার ২২৭ কোটি ৭৩ লাখ টাকা বকেয়া পড়ে রয়েছে। বকেয়া পড়ে থাকা দাবির হার ৯৪ শতাংশ। ফারইস্ট লাইফের আর্থিক প্রতিবেদনের সবচেয়ে আশঙ্কাজনক চিত্র ফুটে উঠেছে এর ‘লাইফ ফান্ড’ বা বিমা তহবিলে। বর্তমানে কোম্পানিটির লাইফ ফান্ড বা বিমা তহবিল ৮৪৬ কোটি ৫৬ লাখ টাকা ঋণাত্মক। সাধারণত গ্রাহকদের প্রিমিয়ামের টাকা দিয়ে এই তহবিল গঠিত হয়, যা থেকে পরবর্তীতে দাবি মেটানো হয়। তহবিল ঋণাত্মক হওয়ার অর্থ হলো, গ্রাহকের পাওনা পরিশোধ করার মতো পর্যাপ্ত নগদ অর্থ বা সম্পদ কোম্পানিটির হাতে নেই। বর্তমানে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ ৩ হাজার ১৬২ কোটি ৫৪ লাখ টাকা এবং বিনিয়োগ রয়েছে ১ হাজার ৮৪৩ কোটি ৯১ লাখ টাকা। এসব বিষয়ে জানতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ফখরুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহিম ভূইয়া শীর্ষনিউজ ডটকমকে বলেন, ব্যবসা কমে যাওয়ার কারণে ম্যাচিউরিটি অনেক বেড়ে গেছে। কোম্পানির খরচ কমানোর জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, লাইফ ইন্স্যুরেন্সের মূল থিম হলো ব্যবসা, এটা কমে গেলে ব্যয় বেড়ে যায়। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবসা বাড়ানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন।   অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ে শীর্ষে আরও যেসব বিমা কোম্পানি আইডিআরএ’র তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০২৫ সালে ২০টি জীবন বিমা কোম্পানি ব্যবস্থাপনা খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করেছে ১৩২ কোটি ৫৪ লাখ টাকা। আইন লঙ্ঘন করে বছরটিতে ব্যবস্থাপনা খাতে সব থেকে বেশি অর্থ ব্যয় করেছে ফারইস্ট ইসলামী লাইফ। প্রতিষ্ঠানটি ২৮ কোটি ৫১ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করেছে। আইন অনুযায়ী, ব্যবস্থাপনা খাতে কোম্পানিটির সর্বোচ্চ ব্যয়ের সীমা ছিল ৫২ কোটি ১৫ লাখ টাকা। অথচ ব্যয় করা হয়েছে ৮০ কোটি ৬৫ লাখ টাকা। এর পরের স্থানেই রয়েছে শান্তা লাইফ। কোম্পানিটি অতিরিক্ত ব্যয় করেছে ১৪ কোটি ৭৫ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা খাতে সর্বোচ্চ ব্যয়ের সীমা ছিল ১ কোটি ৪৮ লাখ টাকা। বিপরীতে ব্যয় করা হয়েছে ১৬ কোটি ২২ লাখ টাকা। আইন লঙ্ঘন করে বড় অঙ্কের অর্থ ব্যয় করার তালিকায় রয়েছে প্রোগ্রেসিভ লাইফও। কোম্পানিটি আইন লঙ্ঘন করে ১০ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করেছে। আইন অনুযায়ী, কোম্পানিটির সর্বোচ্চ ব্যয়ের সীমা ছিল ১৫ কোটি ৬০ লাখ টাকা। কিন্তু ব্যয় হয়েছে ২৬ কোটি ৪০ লাখ টাকা। একইভাবে এনআরবি ইসলামী লাইফের সর্বোচ্চ ব্যয় সীমা ১৮ কোটি ৮৮ লাখ টাকা নির্ধারিত হলেও কোম্পানিটি ২৮ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় করেছে। অর্থাৎ অতিরিক্ত ব্যয় হয়েছে ৯ কোটি ৭১ লাখ টাকা। প্রোটেক্টিভ লাইফের সর্বোচ্চ ব্যয় সীমা ৮ কোটি ৫৮ লাখ টাকা নির্ধারিত হলেও কোম্পানিটি ১৭ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় করেছে। এ হিসাবে অতিরিক্ত ব্যয় হয়েছে ৯ কোটি ১৯ লাখ টাকা। এছাড়া চার্টার্ড লাইফ ৮ কোটি ৪৭ লাখ, জেনিথ ইসলামী লাইফ ৬ কোটি ৬১ লাখ, সান লাইফ ৬ কোটি ২৩ লাখ, স্বদেশ লাইফ ৬ কোটি ৫ লাখ, হোমল্যান্ড লাইফ ৫ কোটি ৯১ লাখ, সোনালী লাইফ ৫ কোটি ৩৪ লাখ, যমুনা লাইফ ৫ কোটি ৩৩ লাখ, পদ্মা ইসলামী লাইফ ৪ কোটি ৬৬ লাখ, গোল্ডেন লাইফ ৩ কোটি ৩৮ লাখ, বায়লা লাইফ ২ কোটি ৫৮ লাখ, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশ ২ কোটি ৪১ লাখ, সানফ্লাওয়ার লাইফ ১ কোটি ৩৭ লাখ এবং ডায়মন্ড লাইফ ১ কোটি ২৪ লাখ টাকা আইন লঙ্ঘন করে অতিরিক্ত ব্যয় করেছে। আইন অনুযায়ী, বছরটিতে চার্টার্ড লাইফের ৩০ কোটি ৩৯ লাখ, জেনিথ ইসলামী লাইফের ২৫ কোটি ৫৭ লাখ, সান লাইফের ৩ কোটি ৫৩ লাখ, স্বদেশ লাইফের ১০ কোটি ৭৯ লাখ, হোমল্যান্ড লাইফের ৪ কোটি ১২ লাখ, সোনালী লাইফের ৩৭৮ কোটি ৬৩ লাখ, যমুনা লাইফের ১৭ কোটি ৩৬ লাখ, পদ্মা ইসলামী লাইফের ৮ কোটি ৮৫ লাখ, গোল্ডেন লাইফের ১১ কোটি ৮৫ লাখ, বায়লা লাইফের ৬ লাখ, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশের ৮ কোটি ২৪ লাখ, সানফ্লাওয়ার লাইফের ৪ কোটি ৮৭ লাখ এবং ডায়মন্ড লাইফের ১০ কোটি ১ লাখ টাকা সর্বোচ্চ ব্যয়ের সীমা নির্ধারিত ছিল। এসব বিষয়ে কথা বলতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর মুখপাত্র সাইফুন্নাহার সুমিকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0
প্রাণ-আরএফএলের বিরুদ্ধে প্রভাব, ভ্যাট ফাঁকি
প্রাণ-আরএফএলের বিরুদ্ধে প্রভাব, ভ্যাট ফাঁকি ও একচেটিয়া কাজ বাগিয়ে নেয়ার অভিযোগ

ই-জিপিতে দ্বৈত পরিচয়ে হাজার কোটি টাকার সরকারি কাজের অভিযোগ রংপুর মেটালকে ঘিরে প্রভাব, কর ফাঁকি ও সমন্বিত দরপত্র কারসাজির বিস্তৃত তথ্য সামনে...............   ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে চালু হওয়া ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতিকে ব্যবহার করেই দীর্ঘদিন ধরে একই প্রতিষ্ঠানের দুটি ভিন্ন পরিচয়ে শত শত কোটি টাকার সরকারি কাজ নেওয়ার অভিযোগ নতুন মাত্রা পেয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত “Rangpur Metal Industries Limited” এবং “Rangpur Metal Industries Ltd.” নামে পরিচালিত দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ, প্রতিযোগিতা বাধাগ্রস্ত করা, ভ্যাট-ট্যাক্স গোপন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে অস্বচ্ছ সম্পর্কের গুরুতর অভিযোগ। দুদকে জমা দেওয়া অভিযোগপত্র, ই-জিপি রেকর্ড, সরকারি নথি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণে দেখা গেছে, প্রায় এক দশক ধরে একই মালিকানাধীন এই দুই পরিচয় ব্যবহার করে সরকারি ক্রয় ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২১৩টি সরকারি কাজ, প্রায় ১ হাজার ৬০ কোটি টাকার কার্যাদেশ অভিযোগ অনুযায়ী, ২০১৬ সাল থেকে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত প্রতিষ্ঠান দুটি অন্তত ২১৩টি সরকারি কাজ পেয়েছে। এর মধ্যে— “Rangpur Metal Industries Limited” নামে প্রায় ২৮৮ কোটি টাকার কাজ “Rangpur Metal Industries Ltd.” নামে প্রায় ৭৭১ কোটি টাকার কাজ সব মিলিয়ে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে প্রায় ১ হাজার ৬০ কোটি টাকার কার্যাদেশ নেওয়ার তথ্য উঠে এসেছে। তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, দুটি প্রতিষ্ঠান কার্যত একই নিয়ন্ত্রণে পরিচালিত হলেও ভিন্ন পরিচয়ে দরপত্রে অংশ নেওয়ার মাধ্যমে প্রতিযোগিতার একটি কৃত্রিম পরিবেশ তৈরি করা হয়েছে। ‘Limited’ বনাম ‘Ltd.’: সামান্য পার্থক্যে আলাদা পরিচয় সরকারি নথিতে দেখা গেছে, “Limited” এবং “Ltd.” শব্দ ব্যবহারের সামান্য পার্থক্যের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি ই-জিপি প্ল্যাটফর্মে পৃথক সত্তা হিসেবে নিবন্ধিত হয়েছে। তবে তাদের— ব্যবসায়িক কার্যক্রম অফিস ঠিকানা পরিচালনা কাঠামো প্রকল্প বাস্তবায়ন সক্ষমতা আর্থিক নথি বিশ্লেষণ করলে একই প্রতিষ্ঠানের ধারাবাহিকতা স্পষ্ট হয় বলে অভিযোগকারীদের দাবি। তাদের অভিযোগ, এই দ্বৈত পরিচয় মূলত সরকারি কাজ ভাগিয়ে নেওয়া এবং আর্থিক হিসাবকে জটিল করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। ভ্যাট সনদে অসঙ্গতির অভিযোগ একাধিক নথিতে দেখা গেছে, একটি প্রতিষ্ঠানের নামে দরপত্র জমা দেওয়া হলেও সেখানে অন্য প্রতিষ্ঠানের ভ্যাট সনদ ব্যবহার করা হয়েছে। বিশেষ করে টেন্ডার আইডি ১০৬৩৬৯৯ এবং ১০৬০৬৯৯ সংক্রান্ত নথিতে এই অসঙ্গতির অভিযোগ উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, “Rangpur Metal Industries Ltd.”-এর ভ্যাট সনদ ব্যবহার করে “Rangpur Metal Industries Limited” নামে দরপত্র জমা দেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, এর মাধ্যমে প্রকৃত আর্থিক হিসাব গোপন করে সরকারের কাছে কম কাজ দেখানোর সুযোগ তৈরি হয়েছে। সরকারি ক্রয়বিধি লঙ্ঘনের প্রশ্ন সরকারি ক্রয়বিধি বিশেষজ্ঞদের মতে, একটি প্রতিষ্ঠানের জন্য একটি ইউনিক e-GP Registration ID থাকার কথা। একই নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের একাধিক পরিচয় ব্যবহার করা হলে তা Public Procurement Rules (PPR 2008)-এর লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষ করে— Rule 127: প্রতারণামূলক অংশগ্রহণ Rule 128(1): বিভ্রান্তিকর তথ্য প্রদান —এর আওতায় বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গণপূর্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ই-জিপি সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একটি প্রতিষ্ঠানকে ইউনিকভাবে শনাক্ত করা যায়। কিন্তু কিছু বড় প্রতিষ্ঠান নামের সামান্য পরিবর্তন, আলাদা BIN বা ভিন্ন কাগজপত্র ব্যবহার করে সিস্টেমকে পাশ কাটিয়ে যাচ্ছে।” তার ভাষায়, “এখানে শুধু সফটওয়্যারের সীমাবদ্ধতা নয়, ভেতরের সহযোগিতার বিষয়ও থাকতে পারে।” প্রভাব বিস্তার ও ‘পূর্বনির্ধারিত’ টেন্ডারের অভিযোগ অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থায় প্রভাব বিস্তার করে এসেছে। যেসব প্রতিষ্ঠানে তারা কাজ করেছে বলে অভিযোগ উঠেছে, তার মধ্যে রয়েছে— বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ঢাকা ওয়াসা শিক্ষা ও কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প বিদ্যুৎ বিতরণ সংস্থা বিশেষ করে লিফট সরবরাহ ও স্থাপনের বড় প্রকল্পগুলোতে প্রায় একচেটিয়া আধিপত্য তৈরি হয়েছে বলে অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী ঠিকাদাররা। একজন ঠিকাদারের ভাষ্য, “অনেক সময় টেন্ডারের শর্তই এমনভাবে তৈরি করা হয় যাতে নির্দিষ্ট প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ যোগ্য না হয়। আবার কোথাও একই প্রতিষ্ঠানের দুই নাম অংশ নেয়। বাইরে থেকে প্রতিযোগিতা দেখালেও ভেতরে ভেতরে কাজ আগেই নির্ধারিত থাকে।” ‘Collusive Bidding’-এর আশঙ্কা ই-জিপি বিশ্লেষকদের মতে, একই প্রতিষ্ঠানের একাধিক পরিচয় ব্যবহার করে দরপত্রে অংশ নেওয়া হলে সেটি “Collusive Bidding” বা সমন্বিত দরপত্র কারসাজির পর্যায়ে পড়তে পারে। এ ধরনের কারসাজিতে— প্রকৃত প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয় বাজারমূল্যের তুলনায় বেশি দামে কাজ কেনার ঝুঁকি তৈরি হয় সরকারি অর্থের অপচয় বাড়ে একজন সাবেক প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ বলেন, “ই-জিপি চালুর মূল উদ্দেশ্য ছিল মানবিক হস্তক্ষেপ কমানো এবং প্রতিযোগিতা বাড়ানো। কিন্তু একই প্রতিষ্ঠান যদি ভিন্ন নামে অংশ নেয়, তাহলে পুরো ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।” কর ফাঁকির সম্ভাবনা অভিযোগপত্রে বলা হয়েছে, “Rangpur Metal Industries Ltd.” এবং “Rangpur Metal Industries Limited” নামে ব্যবহৃত BIN, ভ্যাট নথি এবং আর্থিক হিসাবের মধ্যে একাধিক অসঙ্গতি রয়েছে। কিছু নথিতে “RFL Regal” নামও উঠে এসেছে। তদন্তকারীদের মতে, এটি আর্থিক লেনদেনকে জটিল করার কৌশল হতে পারে। এক কর বিশেষজ্ঞ বলেন, “যদি কোনো প্রতিষ্ঠান আলাদা নামে কাজ করে কিন্তু আর্থিক হিসাব একত্রে না দেখায়, তাহলে ভ্যাট ও আয়কর ফাঁকির সুযোগ তৈরি হয়। প্রকৃত ক্ষতির পরিমাণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।” দুদক, BPPA ও RJSC-এর ভূমিকা নিয়ে প্রশ্ন গণপূর্ত অধিদপ্তরের একাধিক প্রকৌশলী জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন দপ্তর তথ্য চেয়েছে। কিছু নথি পাঠানো হয়েছে দুদক, BPPA এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটির (BPPA) একটি সূত্র জানিয়েছে, অভিযোগগুলো প্রাথমিকভাবে গুরুত্বসহকারে দেখা হচ্ছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে RJSC-এর ভূমিকা নিয়েও। কারণ বিশেষজ্ঞদের মতে, “Limited” এবং “Ltd.” মূলত একই অর্থ বহন করে। ফলে একই ধরনের নামে দুটি প্রতিষ্ঠানের নিবন্ধন অনুমোদন কীভাবে দেওয়া হলো, সেটিও তদন্তসাপেক্ষ বিষয়। আইনজীবীদের মতে, অভিযোগ প্রমাণিত হলে বিষয়টি প্রশাসনিক অনিয়মের বাইরে গিয়ে জালিয়াতি, তথ্য গোপন এবং প্রতারণার পর্যায়েও যেতে পারে। সেক্ষেত্রে— কোম্পানির নিবন্ধন বাতিল কালো তালিকাভুক্তি আর্থিক জরিমানা ফৌজদারি মামলা —এসব পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। ‘ব্যবস্থাগত দুর্বলতা’র বড় প্রশ্ন অভিযোগকারীদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সরকারি ক্রয় ব্যবস্থার মালিকানা যাচাই ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি সংগঠিত প্রক্রিয়া। তাদের ভাষায়, “প্রযুক্তিগত স্বচ্ছতা থাকলেও প্রকৃত মালিকানা যাচাইয়ের ঘাটতি কাজে লাগিয়ে কিছু প্রতিষ্ঠান পুরো ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে।” দুদক সূত্রে জানা গেছে, অভিযোগ যাচাইয়ের অংশ হিসেবে— BIN ও TIN তথ্য RJSC নিবন্ধন ব্যাংক লেনদেন ভ্যাট রিটার্ন e-GP কার্যক্রম গত এক দশকের ওয়ার্ক অর্ডার —বিশ্লেষণের প্রস্তাব উঠেছে। সংশ্লিষ্টদের মতে, অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে এটি দেশের সরকারি ক্রয় ব্যবস্থার অন্যতম বড় অনিয়মের ঘটনায় পরিণত হতে পারে।

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0
বাংলাদেশে ক্রেডিট কার্ডে ঋণসীমা ৪০ লাখ টাকা: বদলে যাচ্ছে নগদ অর্থের ব্যবহার

  ইত্তেহাদ নিউজ,অনলাইন : এক সময় ক্রেডিট কার্ড ছিল কেবল উচ্চবিত্ত বা বিশেষ সুবিধাপ্রাপ্ত মানুষের আর্থিক হাতিয়ার। বড় ব্যবসায়ী, বিদেশ ভ্রমণকারী কিংবা ব্যাংকের প্রিমিয়াম গ্রাহকদের মধ্যেই এর ব্যবহার সীমাবদ্ধ ছিল। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই বাস্তবতা। এখন শহর থেকে মফস্বল—বাংলাদেশজুড়েই ক্রেডিট কার্ড ধীরে ধীরে হয়ে উঠছে দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ আর্থিক সঙ্গী। বাজার করা, হাসপাতালের বিল, অনলাইন কেনাকাটা, বিমান টিকিট, শিক্ষা ব্যয়, রেস্টুরেন্ট বিল কিংবা ইউটিলিটি সেবা—সবখানেই বাড়ছে কার্ডভিত্তিক লেনদেন। ডিজিটাল অর্থনীতির বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে ক্রেডিট কার্ড এখন অনেকের কাছেই “বিকল্প নগদ অর্থ” হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত ও তরুণ প্রজন্মের মধ্যে এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। গ্রাহক আকর্ষণে ব্যাংকগুলোও দিচ্ছে ক্যাশব্যাক, ইএমআই, ডিসকাউ্ট, এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা এবং আন্তর্জাতিক লেনদেনের সুযোগ। এই পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকও ক্রেডিট কার্ড ব্যবস্থাকে আরও বিস্তৃত ও আধুনিক করতে নতুন নীতিমালা চালু করেছে। এতে ঋণসীমা দ্বিগুণ বাড়ানোর পাশাপাশি গ্রাহক সুরক্ষা, সুদের স্বচ্ছতা এবং ডিজিটাল নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে। ক্রেডিট কার্ডে ঋণসীমা এখন ৪০ লাখ টাকা বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা অনুযায়ী, জামানত ছাড়া ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ২০ লাখ টাকা এবং জামানতের বিপরীতে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। আগে এই সীমা ছিল যথাক্রমে ১০ লাখ ও ২০ লাখ টাকা। ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, উচ্চমূল্যের চিকিৎসা, বিদেশে শিক্ষা ব্যয়, ব্যবসায়িক সফর কিংবা জরুরি খরচ সামাল দিতে এই সিদ্ধান্ত অনেক গ্রাহকের জন্য বড় সহায়তা হবে। একই সঙ্গে এটি দেশে ক্যাশলেস অর্থনীতির বিস্তারেও ভূমিকা রাখবে। নীতিমালায় আরও বলা হয়েছে, একজন গ্রাহক তার মোট ক্রেডিট সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। তবে এই নগদ উত্তোলনের ক্ষেত্রে সুদমুক্ত গ্রেস পিরিয়ড প্রযোজ্য হবে না। সুদ ছাড়াই ৪৫ দিন পর্যন্ত খরচের সুযোগ ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি হলো ‘গ্রেস পিরিয়ড’। অর্থাৎ কার্ড ব্যবহার করে কেনাকাটার পর সঙ্গে সঙ্গে বিল পরিশোধ করতে হয় না। ব্যাংকভেদে গ্রাহকরা ৪৫ দিন পর্যন্ত সময় পান, যেখানে কোনো সুদ গুনতে হয় না। নির্ধারিত সময়ের মধ্যে পুরো বিল পরিশোধ করতে পারলে এটি কার্যত স্বল্পমেয়াদি সুদমুক্ত ঋণ হিসেবে কাজ করে। ফলে হঠাৎ আর্থিক চাপ সামাল দেওয়া সহজ হয়। ব্যাংকারদের ভাষ্য, পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা গেলে ক্রেডিট কার্ড ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনাকে আরও শৃঙ্খলিত করতে সহায়তা করে। বিশেষ করে বেতনভিত্তিক চাকরিজীবী ও তরুণ উদ্যোক্তাদের জন্য এটি কার্যকর আর্থিক সহায়ক হয়ে উঠছে। বাড়ছে কার্ডভিত্তিক লেনদেন গত এক দশকে দেশে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপভিত্তিক আর্থিক সেবা দ্রুত বিস্তৃত হয়েছে। সেই সঙ্গে বেড়েছে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের ব্যবহারও। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৫ কোটির বেশি কার্ড চালু রয়েছে। এর মধ্যে শুধু ক্রেডিট কার্ডের সংখ্যাই প্রায় ৫৪ লাখ। প্রতি মাসে গড়ে ৩ হাজার কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে ক্রেডিট কার্ডে। সাম্প্রতিক মাসগুলোতে এই অঙ্ক ৩ হাজার ৫০০ কোটি টাকাও ছাড়িয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ হচ্ছে সুপারশপ, ডিপার্টমেন্টাল স্টোর ও খুচরা বিক্রয়কেন্দ্রে। এরপর রয়েছে ইউটিলিটি বিল, ওষুধ, পোশাক, পরিবহন ও সরকারি সেবা খাত। অন্যদিকে বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যবহারের বড় অংশ যাচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর, যাতায়াত, শিক্ষা এবং খুচরা কেনাকাটায়। বিদেশে বাড়ছে ডেবিট কার্ডের ব্যবহার এক সময় বিদেশে বাংলাদেশিদের লেনদেনের প্রধান মাধ্যম ছিল ক্রেডিট কার্ড। তবে এখন দ্রুত জনপ্রিয় হচ্ছে ডুয়াল কারেন্সি ডেবিট কার্ডও। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদেশে বাংলাদেশি ডেবিট কার্ডে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে যুক্তরাজ্যে। বিশেষজ্ঞদের মতে, দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় এই প্রবণতা তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা দেশে টাকা জমা দিলেই বিদেশে থাকা শিক্ষার্থীরা সহজে কার্ড ব্যবহার করতে পারছেন। পাশাপাশি ডেবিট কার্ডে সুদের ঝুঁকি না থাকায় অনেকেই এখন এদিকে ঝুঁকছেন। নিরাপত্তায় আসছে নতুন প্রযুক্তি ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে জালিয়াতির ঝুঁকিও বাড়ছে। এ কারণে ব্যাংকগুলো নিরাপত্তা ব্যবস্থায় নতুন প্রযুক্তি যুক্ত করছে। সম্প্রতি দেশে প্রথমবারের মতো নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করেছে মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক। এই কার্ডে দৃশ্যমান কোনো কার্ড নম্বর, সিভিভি বা মেয়াদোত্তীর্ণের তথ্য থাকবে না। সব তথ্য সংরক্ষিত থাকবে মোবাইল অ্যাপে। এ ছাড়া অধিকাংশ ব্যাংক এখন ওটিপি, বায়োমেট্রিক নিরাপত্তা, অ্যাপভিত্তিক কার্ড নিয়ন্ত্রণ, তাৎক্ষণিক কার্ড ব্লক এবং রিয়েল-টাইম নোটিফিকেশন সুবিধা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকও নতুন নীতিমালায় নির্দেশ দিয়েছে, কার্ড হারানো বা জালিয়াতির আশঙ্কা তৈরি হলে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু রাখতে হবে। পাশাপাশি গ্রাহকদের হয়রানি করে ঋণ আদায় করা যাবে না। ইসলামিক ক্রেডিট কার্ডেও বাড়ছে আগ্রহ দেশে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ইসলামিক ক্রেডিট কার্ডের চাহিদাও বাড়ছে। এসব কার্ডে প্রচলিত সুদের পরিবর্তে নির্ধারিত সার্ভিস চার্জ বা উজরাহ পদ্ধতি অনুসরণ করা হয়। ফলে ধর্মীয় মূল্যবোধ বজায় রেখেও আধুনিক ডিজিটাল আর্থিক সুবিধা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, তরুণ প্রজন্মের মধ্যেও ইসলামিক কার্ডের প্রতি আগ্রহ বাড়ার এটিও একটি কারণ। শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ কার্ড এখন শুধু চাকরিজীবী বা ব্যবসায়ীরাই নন, শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্যও বিশেষ ধরনের কার্ড চালু করছে ব্যাংকগুলো। সম্প্রতি সাউথইস্ট ব্যাংক শিক্ষার্থীদের জন্য ‘ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ চালু করেছে। এতে অভিভাবকের গ্যারান্টিতে শিক্ষার্থীরা কার্ড ব্যবহার করতে পারবেন। অন্যদিকে ফ্রিল্যান্সারদের জন্য ডুয়াল কারেন্সি সুবিধাসহ বিশেষ কার্ড দিচ্ছে বিভিন্ন ব্যাংক। এসব কার্ডের মাধ্যমে বিদেশি সফটওয়্যার, ক্লাউড সার্ভিস, অনলাইন সাবস্ক্রিপশন এবং আন্তর্জাতিক পেমেন্ট সহজে করা যাচ্ছে। সুবিধার পাশাপাশি বাড়ছে সতর্কতার প্রয়োজন বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনা ছাড়া ক্রেডিট কার্ড ব্যবহার করলে এটি আর্থিক চাপের কারণও হতে পারে। কারণ নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করলে উচ্চ সুদ যোগ হয় এবং দেনা দ্রুত বাড়তে থাকে। বিশেষ করে শুধুমাত্র ‘মিনিমাম পেমেন্ট’ দিয়ে দীর্ঘ সময় বকেয়া রাখলে সুদের বোঝা কয়েক গুণ বেড়ে যেতে পারে। তাই প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ না করা, সময়মতো বিল পরিশোধ, ওটিপি বা পিন কারও সঙ্গে শেয়ার না করা এবং নিয়মিত স্টেটমেন্ট যাচাই করার পরামর্শ দিচ্ছেন ব্যাংক খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, সচেতন ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা গেলে ক্রেডিট কার্ড শুধু একটি আর্থিক পণ্য নয়, বরং আধুনিক জীবনযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক মাধ্যম হয়ে উঠতে পারে।

নিজস্ব প্রতিবেদক মে ৯, ২০২৬ 0
পায়রা বন্দর।
পায়রা বন্দরে ৪২ কোটি টাকার ক্রেন ক্রয়ে অনিয়মের অভিযোগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশের অন্যতম কৌশলগত অবকাঠামো প্রকল্প পায়রা বন্দরে একটি মোবাইল হারবার ক্রেন (এমএইচসি) কেনাকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে ক্রয় প্রক্রিয়াটি স্বচ্ছতা ও যোগ্যতা যাচাইয়ের প্রশ্নে বিতর্কের মুখে পড়েছে। পটুয়াখালীতে অবস্থিত এই বন্দরের জন্য ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। টেন্ডারের শর্ত অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে মোবাইল হারবার ক্রেন উৎপাদনে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা এবং গত এক দশকে বিভিন্ন দেশে অন্তত ১০টি ক্রেন সরবরাহের প্রমাণ দেখাতে হতো। পাশাপাশি ব্যবহারকারী প্রতিষ্ঠানের সন্তোষজনক সনদ এবং পারফরম্যান্স রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। তবে অভিযোগ উঠেছে, নির্বাচিত চীনা কোম্পানি এক্সসিএমজি (XCMG)-এর ক্ষেত্রে এসব শর্ত যথাযথভাবে প্রতিপালিত হয়নি। অনুসন্ধানে দেখা গেছে, তাদের ওয়েবসাইটে এই ধরনের ক্রেন উৎপাদন বা আন্তর্জাতিক সরবরাহের উল্লেখযোগ্য রেকর্ড পাওয়া যায় না।  নির্বাচনে অনিয়মের অভিযোগ দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে ‘এক্সসিএমজি-এইচপি’ নামের একটি জয়েন্ট ভেঞ্চারকে নির্বাচিত করা হয়। প্রস্তাবিত মডেল ‘XMHC 3840’-এর মূল্য ধরা হয়েছে ৩৪ লাখ ৪২ হাজার ৬২২ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ কোটি টাকা। স্থানীয় খরচ যোগ করলে মোট ব্যয় দাঁড়ায় ৪২ কোটি ১৯ লাখ টাকারও বেশি। বন্দর সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেছেন, প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র এই নির্বাচন প্রক্রিয়ায় ভূমিকা রেখেছে। তাদের দাবি, দরপত্রের নথিপত্র পুনর্মূল্যায়ন করা হলে অনিয়মের বিষয়টি স্পষ্ট হবে।  ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞরা বলছেন, পায়রা বন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ বন্দরে ব্যবহৃত সরঞ্জামের নির্ভরযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতাহীন বা কম সক্ষম কোম্পানি থেকে যন্ত্রপাতি কেনা হলে ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ সরবরাহ এবং অপারেশনাল কার্যক্রমে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। বিশ্বব্যাপী এই ধরনের ক্রেন উৎপাদনে ইতালির Gottwald, জার্মানির Liebherr এবং চীনের ZPMC-এর মতো প্রতিষ্ঠানের সুনাম থাকলেও তাদেরকে এই দরপত্রে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে।  অতিরিক্ত ব্যয়ের আরেক চুক্তি এমএইচসি ক্রয় নিয়ে বিতর্কের মধ্যেই আরও একটি বড় আর্থিক চুক্তির তথ্য সামনে এসেছে। পায়রা বন্দর কর্তৃপক্ষ ‘এইচপি-এনজে’ জয়েন্ট ভেঞ্চারের সঙ্গে দুটি শিপ-টু-শোর (STS) ক্রেন সরবরাহের চুক্তি করেছে। প্রতিটি ক্রেনের মূল্য ধরা হয়েছে প্রায় ৬০ লাখ ডলার, যা মোট প্রায় ১৪৮ কোটি টাকা। স্থানীয় ব্যয়সহ প্রকল্পটির মোট মূল্য দাঁড়িয়েছে ১৫৮ কোটি টাকার বেশি। এই ক্রয় প্রক্রিয়াতেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।  কর্তৃপক্ষের নীরবতা অভিযোগের বিষয়ে বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা সরাসরি মন্তব্য করতে রাজি হননি। সংশ্লিষ্ট সদস্যরা দায়িত্ব এড়িয়ে প্রকল্প পরিচালকের দিকে ইঙ্গিত করেছেন। তবে অভিযুক্ত প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  বিশেষজ্ঞ মত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, “দরপত্রের শর্ত পূরণ না হলে কার্যাদেশ বাতিল করে পুনর্মূল্যায়ন করা উচিত।” তিনি আরও বলেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বাড়তে পারে।

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0
পায়রা বন্দর
পায়রা বন্দরের আয় কমায় বরিশালে রাজস্বে বড় পতন, লক্ষ্যমাত্রা অর্জনে সংকট

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশাল কর অঞ্চলে রাজস্ব আয়ে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পতন দেখা যাচ্ছে, যার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে পায়রা বন্দরের আয় কমে যাওয়া। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বন্দরের কার্যক্রমে ধীরগতির সরাসরি প্রভাব পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়েও। ২০২৩–২৪ অর্থবছরে পায়রা বন্দরকেন্দ্রিক রাজস্ব ঘাটতির পরিমাণ ছিল ২৪৪ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয় বরিশাল কর অঞ্চল। বরিশাল বিভাগের ছয়টি জেলা নিয়ে গঠিত এই কর অঞ্চলের রাজস্ব লক্ষ্যমাত্রা গত দুই দশকে ব্যাপকভাবে বেড়েছে। ২০০১–০২ অর্থবছরে যেখানে লক্ষ্যমাত্রা ছিল মাত্র ২৩ কোটি টাকা, সেখানে ২০২৫–২৬ অর্থবছরে তা নির্ধারণ করা হয়েছে ৯৩০ কোটি টাকা। তবে বাস্তব চিত্র ভিন্ন। ২০২৩–২৪ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছিল ১,০৭১ কোটি ৩৬ লাখ টাকা। পরের অর্থবছর ২০২৪–২৫-এ তা কমে দাঁড়ায় ৮৫০ কোটি ৮০ লাখ টাকায়। অর্থাৎ এক বছরে রাজস্ব কমেছে ২২০ কোটি ৫৬ লাখ টাকা। ২০২৪–২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। পায়রা বন্দরের প্রভাব কর কর্মকর্তারা বলছেন, এই পতনের বড় কারণ পায়রা বন্দরের আয় কমে যাওয়া। বরিশালের উপ-কর কমিশনার প্রীতিশ বিশ্বাস জানান, “২০২৩–২৪ অর্থবছরে যে রাজস্ব আদায় হয়েছে, তার বড় অংশই এসেছে পায়রা বন্দর থেকে। বর্তমানে সেখানে কার্যত রাজস্ব আদায় বন্ধ রয়েছে।” পায়রা বন্দরের কার্যক্রম শুরু হয় ২০১৩ সালের ১৯ নভেম্বর নির্মাণকাজের মাধ্যমে এবং ২০১৬ সালের ১৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়। প্রথম বছর বন্দরে আসে ১০টি বিদেশি জাহাজ। কিন্তু সাম্প্রতিক সময়ে জাহাজ আগমনের সংখ্যা কমে গেছে: ২০২৩–২৪ অর্থবছর: ১২৩টি জাহাজ ২০২৪–২৫ অর্থবছর: ৮৫টি জাহাজ ২০২৫–২৬ অর্থবছর (এপ্রিল পর্যন্ত): মাত্র ২৯টি জাহাজ  কেন কমছে জাহাজ? বন্দর কর্তৃপক্ষ বলছে, নাব্যতা কমে যাওয়ায় বড় জাহাজ আসতে পারছে না। পায়রা বন্দরের সদস্য কমডোর জামাল চৌধুরী বলেন, “পূর্ণ নাব্যতা থাকাকালে আমরা রাজস্বে বড় অবদান রাখতে পেরেছি। এখন নাব্যতা কমে যাওয়ায় জাহাজ কম আসছে, ফলে রাজস্বও কমে গেছে।” একই সুর শোনা গেছে বন্দরের ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের কাছ থেকেও। তাদের মতে, বন্দরের কার্যক্রম যত বেশি সক্রিয় থাকে, তত বেশি রাজস্ব আসে।  আয়ের বড় ধস পায়রা বন্দর থেকে রাজস্ব আয়ের পরিসংখ্যান এই পতনকে স্পষ্ট করে: ২০২৩–২৪ অর্থবছর: ২৫৯ কোটি ৪ লাখ টাকা ২০২৪–২৫ অর্থবছর: মাত্র ১৮ কোটি ৬৫ লাখ টাকা অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় প্রায় সম্পূর্ণ ধসে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0
২০২৬-২৭ অর্থবছর
২০২৬-২৭ অর্থবছরে কর কাঠামো পরিবর্তন: আয় না বাড়লেও কেন বেশি কর দিতে হবে

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ২০২৬-২৭ অর্থবছরে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা উল্লেখযোগ্যভাবে না বাড়িয়ে কর কাঠামোয় পরিবর্তন আনছে সরকার। নতুন স্ল্যাব ও করহার কার্যকর হলে আয় অপরিবর্তিত থাকলেও অধিকাংশ করদাতার করের পরিমাণ বাড়বে বলে বিশ্লেষণে দেখা যাচ্ছে। নতুন কাঠামো অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৫ হাজার টাকা। এর বেশি আয়ের ক্ষেত্রে ধাপে ধাপে কর প্রযোজ্য হবে—পরবর্তী ৩ লাখ টাকায় ১০ শতাংশ, এরপর ৪ লাখ টাকায় ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকায় ২০ শতাংশ, এরপর ২০ লাখ টাকায় ২৫ শতাংশ এবং অবশিষ্ট আয়ের ওপর ৩০ শতাংশ কর ধার্য হবে। আগের কাঠামোর তুলনায় কর স্ল্যাবের সংখ্যা সাত থেকে কমিয়ে ছয় করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি স্তরে করহার ৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে নিম্ন-মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ আয়ের করদাতাদের ওপর বাড়তি চাপ পড়বে। উদাহরণে বোঝা যায় পরিবর্তন ধরা যাক, একজন ব্যক্তির বার্ষিক আয় ৭ লাখ ২০ হাজার টাকা। নিয়ম অনুযায়ী, তার আয়ের এক-তৃতীয়াংশ বা ৫ লাখ টাকার মধ্যে যেটি বেশি, সেটি করমুক্ত। এখানে এক-তৃতীয়াংশ আয় ২ লাখ ৪০ হাজার টাকা হওয়ায় এই অংশ করমুক্ত ধরা হবে। অর্থাৎ, তার করযোগ্য আয় দাঁড়ায় ৪ লাখ ৮০ হাজার টাকা। বিদ্যমান কাঠামোয় এই আয়ের ওপর কর দাঁড়ায় মোট ৮ হাজার টাকা (প্রথম সাড়ে ৪ লাখ টাকায় ৫%, পরবর্তী অংশে ১০%)। কিন্তু নতুন কাঠামোতে করমুক্ত সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা হওয়ায় করযোগ্য আয় হবে ১ লাখ ৫ হাজার টাকা। এই অংশের ওপর ১০ শতাংশ কর প্রযোজ্য হওয়ায় মোট কর দাঁড়াবে ১০ হাজার ৫০০ টাকা—যা আগের তুলনায় আড়াই হাজার টাকা বেশি। নতুন করদাতাদের জন্য কিছু ছাড় নতুন করদাতাদের জন্য কিছুটা স্বস্তির ব্যবস্থা রাখা হয়েছে। প্রথমবার রিটার্ন জমা দিলে আয়ভেদে সর্বনিম্ন ১ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে কর পরিশোধের সুযোগ থাকবে। এই উদ্যোগের লক্ষ্য করভীতি কমানো এবং করদাতা সংখ্যা বাড়ানো। কেন করমুক্ত সীমা বাড়ানো হচ্ছে না নীতিনির্ধারকদের মতে, করমুক্ত আয়সীমা বেশি বাড়ালে বিপুলসংখ্যক মানুষ করজালের বাইরে চলে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে করসংস্কৃতি গঠনে বাধা সৃষ্টি করবে। এ কারণে বিদ্যমান সীমা বহাল রাখার প্রবণতা দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক পর্যায়েই নেওয়া হবে। ‘সম্পদ কর’ চালুর পরিকল্পনা সারচার্জের পরিবর্তে ‘সম্পদ কর’ চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। দলিলমূল্যের বদলে জমির বাজারমূল্য বা মৌজা দরের ভিত্তিতে এই কর নির্ধারণ করা হবে। রাজধানীর অভিজাত এলাকা ও বিভাগীয় শহরের উচ্চ সম্পদশালী ব্যক্তিদের আওতায় এনে রাজস্ব বাড়ানোর লক্ষ্য রয়েছে। নীতিনির্ধারকদের ধারণা, এতে কর ব্যবস্থায় ন্যায্যতা বাড়বে এবং সম্পদ বৈষম্য কিছুটা কমানো সম্ভব হবে। বিশেষজ্ঞ মত কর বিশেষজ্ঞদের মতে, নতুন স্ল্যাব ও করহার নির্ধারণের ফলে আয় না বাড়লেও হিসাবগত কারণে করের পরিমাণ বৃদ্ধি পাবে। তবে সরকার চাইলে ভবিষ্যতে এই কাঠামোয় পরিবর্তন আনতে পারে।

নিজস্ব প্রতিবেদক মে ৪, ২০২৬ 0
জ্বালানি তেল
জ্বালানি সংকট মোকাবিলা, রপ্তানি ঋণ ও কৃষিভিত্তিক শিল্পে উদ্যোগে অর্থনীতিতে গতি ফেরার দাবি

বাংলাদেশে জ্বালানি তেলের সংকট মোকাবিলা, রপ্তানিমুখী শিল্পে স্বল্পসুদের ঋণ চালু এবং কৃষিভিত্তিক শিল্পে অগ্রাধিকারমূলক নীতিগত উদ্যোগের ফলে সামগ্রিক অর্থনীতিতে গতি ফিরছে বলে দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যবসাবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে অর্থনীতিতে স্থিতিশীলতা আনার চেষ্টা চলছে। সরকারের ভাষ্যমতে, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বৈদেশিক উৎস থেকে বিকল্প জ্বালানি আমদানি কার্যক্রম দ্রুত করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবিলার দাবি ইরান–ইসরায়েল যুদ্ধের পর বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব বাংলাদেশেও পড়ে। তবে সরকারের পক্ষ থেকে ভর্তুকি অব্যাহত রাখা এবং বিকল্প উৎস থেকে আমদানির উদ্যোগ নেওয়ায় সংকট নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়। ফলে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হয়নি—এমন দাবি সংশ্লিষ্টদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে, যার ইতিবাচক প্রভাব উৎপাদন খাতে পড়েছে বলে তিনি মনে করেন। রপ্তানি খাতে নতুন ঋণ সুবিধা বাংলাদেশ ব্যাংক রপ্তানিকারকদের জন্য বন্ধ থাকা প্রি-শিপমেন্ট ঋণ পুনরায় চালু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ১০ হাজার কোটি টাকার একটি রপ্তানি সহায়ক তহবিল থেকে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ তহবিল থেকে ব্যাংকগুলো ২ শতাংশ সুদে অর্থ নিয়ে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে উদ্যোক্তাদের ঋণ দিতে পারবে। রপ্তানি পণ্য জাহাজীকরণের আগের ব্যয় মেটাতে এই ঋণ ব্যবহৃত হবে। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, এতে দীর্ঘদিনের পুঁজি সংকট কিছুটা কমবে এবং রপ্তানি কার্যক্রমে গতি আসবে। শিল্প পুনরায় চালুর পরিকল্পনা বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানা পুনরায় চালুর লক্ষ্যে স্বল্পসুদের ঋণ সহায়তার জন্য একটি বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। একটি ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা বন্ধ কারখানা চালুর জন্য প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তার বিষয়ে সুপারিশ দেবে। কৃষি ও অঞ্চলভিত্তিক উন্নয়ন পরিকল্পনা সরকার কৃষিভিত্তিক শিল্প, বিশেষ করে উত্তরবঙ্গকে অ্যাগ্রো-প্রসেসিং হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে বলে জানানো হয়েছে। ফল, দুগ্ধ, খাদ্য ও পোলট্রি খাতে বিনিয়োগ বাড়াতে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকও করা হয়েছে। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করেছে, যা বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে সহায়ক হবে বলে দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অর্থনীতিবিদদের মতে, দেশের বর্তমান অর্থনৈতিক চাপ বৈশ্বিক ও অভ্যন্তরীণ উভয় কারণেই তৈরি হয়েছে। তবে সাম্প্রতিক নীতিগত উদ্যোগগুলো পরিস্থিতি স্থিতিশীল করতে ভূমিকা রাখছে বলে তারা মন্তব্য করেছেন।

নিজস্ব প্রতিবেদক মে ৩, ২০২৬ 0
সয়াবিন তেল
বাংলাদেশে সয়াবিন তেল সংকট ও দামবৃদ্ধি: সিন্ডিকেট ও সরবরাহ ঘাটতির অভিযোগে বাজার অস্থির

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশের ভোজ্যতেল বাজারে সয়াবিন তেলকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বাজারে পর্যাপ্ত আমদানি ও মজুত থাকার পরও সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে, যার ফলে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল প্রায় অদৃশ্য হয়ে গেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই পরিস্থিতিতে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩৪ টাকা পর্যন্ত বেড়ে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হওয়ায় ভোক্তারা চরম চাপের মধ্যে পড়েছেন। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর নেতারা দাবি করেছেন, দেশের কয়েকটি বড় কোম্পানি বাজারের অধিকাংশ অংশ নিয়ন্ত্রণ করছে। তাদের অভিযোগ, এসব প্রতিষ্ঠান ডিলার পর্যায়ে সরবরাহ কমিয়ে দিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে থাকে এবং পরবর্তীতে দাম বাড়ানোর চাপ সৃষ্টি করে। এদিকে ভোজ্যতেল মিল মালিকদের সংগঠন সরকারকে বোতলজাত ও খোলা তেলের নতুন মূল্য সমন্বয়ের প্রস্তাব দিয়েছে, যেখানে বিভিন্ন ধরনের তেলের দাম বর্তমান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। তবে সরকার অনুমোদনের আগেই বাজারে নতুন দামের প্রভাব দেখা যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। মুদি দোকানিরা বলছেন, সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে। যেখানে স্বাভাবিক সময়ে ২০ কার্টন তেল পাওয়া যেত, সেখানে এখন মাত্র ২ থেকে ৪ কার্টন সরবরাহ করা হচ্ছে। ফলে চাহিদা পূরণ করতে না পারায় খুচরা বাজারেও সংকট তৈরি হয়েছে। একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, ডিলার পর্যায়ে সরবরাহ কমে যাওয়ায় তাদেরও সীমিত পরিমাণে তেল বিক্রি করতে হচ্ছে। এতে খুচরা পর্যায়ে লাভ কমে যাওয়ার পাশাপাশি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তবে কোম্পানি পর্যায়ের একাংশের দাবি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে মূল্য সমন্বয় প্রয়োজন। তাদের মতে, বৈশ্বিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণ না করলে লোকসানের ঝুঁকি তৈরি হবে। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে বর্তমানে পর্যাপ্ত ভোজ্যতেলের মজুত রয়েছে এবং অতিরিক্ত সরবরাহও পাইপলাইনে রয়েছে। তাই আপাতত বড় ধরনের সংকটের আশঙ্কা নেই বলে দাবি করছে সরকার। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, বাজার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভোক্তা স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ অবস্থায় বাজারে তেল সরবরাহ ও মূল্য নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে, আর নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৪, ২০২৬ 0
ধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
ক্ষুদ্রঋণ খাতে ইতিহাসের সর্বোচ্চ লাইসেন্স বাতিলে ড. মুহাম্মদ ইউনূসের রেকর্ড

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশের ক্ষুদ্রঋণ খাতে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়ন্ত্রক সংস্থাক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এমআরএ) গত দেড় দশকে ২৩৫টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে। তবে সাম্প্রতিক সময়, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে, এই প্রবণতা নতুন উচ্চতায় পৌঁছেছে—যা খাতটির শৃঙ্খলা, স্বচ্ছতা এবং নীতিগত ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রেকর্ডসংখ্যক বাতিল: সাম্প্রতিক প্রবণতা এমআরএর হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত মোট ২৩৫টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হয়েছে। বছরভিত্তিক চিত্রে ওঠানামা থাকলেও সাম্প্রতিক সময়ের প্রবণতা ব্যতিক্রমধর্মী: ২০২৫ সালে একক বছরে সর্বোচ্চ ৪৮টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে মোট বাতিল: ৫৭টি ২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বর: ৯টি প্রতিষ্ঠান এর আগে ২০২১ সালে মাত্র একটি, ২০২২ সালে ৮টি এবং ২০২৩ সালে ১২টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়: কঠোর প্রয়োগ ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে নিয়ন্ত্রক সংস্থাগুলোর তৎপরতা বাড়ে, যার প্রতিফলন দেখা যায় এমআরএর পদক্ষেপে। এমআরএর দাবি, লাইসেন্স বাতিলের এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে দীর্ঘদিনের অনিয়ম, আর্থিক অব্যবস্থাপনা এবং গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার অভিযোগের ভিত্তিতে। গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতি: বিতর্কের কেন্দ্রবিন্দু এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল গ্রামীণ ব্যাংক-কে কর অব্যাহতি দেওয়া। ২০২৪ সালের ১০ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন জারি করে প্রতিষ্ঠানটির অর্জিত আয়কে পাঁচ বছরের জন্য আয়কর থেকে অব্যাহতি দেয়। এর আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৬০০ কোটি টাকার কর দাবি ছিল। তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে স্বার্থের সংঘাত নিয়ে, কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকা মুহাম্মদ ইউনূস-ই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। বাতিলের প্রক্রিয়া: ধাপে ধাপে ব্যবস্থা এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স হঠাৎ বাতিল করা হয় না; বরং একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়: নিয়মিত মাঠপর্যায়ের পরিদর্শন অনিয়ম শনাক্ত হলে সতর্কবার্তা সংশোধনের জন্য সময় প্রদান পুনঃপরিদর্শন কারণ দর্শানোর নোটিশ (শোকজ) সন্তোষজনক জবাব না পেলে চূড়ান্ত বাতিল তার মতে, “গ্রাহক ও আমানতকারীর স্বার্থ রক্ষাই এমআরএর প্রধান অগ্রাধিকার।” এক মাসেই সাত প্রতিষ্ঠান: মাঠপর্যায়ের বাস্তবতা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মাত্র এক মাসে সাতটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে এমআরএ। প্রতিষ্ঠানগুলো হলো: আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা (ফরিদপুর) প্রগতি কেন্দ্র (ধামরাই, ঢাকা) ঊষা বাংলাদেশ (চুয়াডাঙ্গা) অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশন ফর সোসাইটি—আভাস (বরিশাল অঞ্চল) রুরাল রিকনস্ট্রাকশন সোসাইটি (মেহেরপুর) সীড প্রোগ্রাম অব গ্রামীণ সোসাইটি (রাজশাহী) যৌথ উদ্যোগ (টাঙ্গাইল) এমআরএ জানায়, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নজরদারি চলছিল এবং একাধিক সতর্কতার পরও তারা পরিস্থিতির উন্নতি করতে ব্যর্থ হয়। কাঠামোগত ঝুঁকি: ছোট প্রতিষ্ঠানের সংকট ক্ষুদ্রঋণ খাতের বিশ্লেষণে দেখা যায়, বড় প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো বেশি ঝুঁকিপূর্ণ। কারণ: সীমিত মূলধন দুর্বল প্রশাসনিক কাঠামো পর্যাপ্ত তদারকির অভাব ফলে এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নিম্নআয়ের সঞ্চয়কারীরা। মালিক পলাতক হলে: দ্বৈত সংকট এমআরএর পর্যবেক্ষণে দেখা গেছে, কোনো প্রতিষ্ঠানের মালিক পলাতক হলে বা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়: ঋণগ্রহীতারা ঋণ পরিশোধে অনীহা দেখান সঞ্চয়কারীরা তাদের জমা ফেরত পান না আইনি কাঠামো কার্যত অকার্যকর হয়ে পড়ে এই পরিস্থিতি মোকাবিলায় নিয়ন্ত্রক সংস্থা আইনি কাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে। সামনে চ্যালেঞ্জ: নিয়ন্ত্রণ বনাম প্রবৃদ্ধি বাংলাদেশের ক্ষুদ্রঋণ খাত দীর্ঘদিন ধরে দারিদ্র্য বিমোচন ও আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত। তবে সাম্প্রতিক লাইসেন্স বাতিলের প্রবণতা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে: কঠোর নিয়ন্ত্রণ কি খাতের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে? ছোট প্রতিষ্ঠানের টিকে থাকার পথ কী? গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করতে আরও কী সংস্কার প্রয়োজন? এমআরএ বলছে, কঠোর নজরদারি অব্যাহত থাকবে। সংস্থাটির মতে, এই প্রক্রিয়ার মাধ্যমেই ক্ষুদ্রঋণ খাতকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং টেকসই করা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৪, ২০২৬ 0
রানা প্লাজায় আহত
রানা প্লাজা ধস: ক্ষতিপূরণ পেলেও তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতার ঘাটতি নিয়ে প্রশ্ন

ইত্তেহাদ নিউজ,অনলাইন : রানা প্লাজা ধসের এক দশকেরও বেশি সময় পরও ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থামেনি। সরকারি ও আন্তর্জাতিক ব্যবস্থাপনায় গঠিত একটি কাঠামোবদ্ধ তহবিলের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের একটি বড় অংশ সহায়তা পেলেও, এর বাইরে সংগৃহীত অর্থের ব্যবহার নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ—যার অনেকগুলোরই এখনো নিরপেক্ষ তদন্ত হয়নি। ক্ষতিপূরণের কাঠামো: একটি আন্তর্জাতিক মডেল রানা প্লাজা ধসের পর গঠিত ‘রানা প্লাজা ক্লেইম অ্যাডমিনিস্ট্রেশন’ কমিটি ছিল ক্ষতিপূরণ বণ্টনের মূল কেন্দ্র। সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), বৈশ্বিক ব্র্যান্ড ও বিভিন্ন সংস্থার সমন্বয়ে এই তহবিল পরিচালিত হয়। এই ব্যবস্থায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে মেডিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে নির্ধারণ করা হয় কে কতটা ক্ষতিগ্রস্ত। সেই অনুযায়ী সহায়তা দেওয়া হয়— অঙ্গহানির ক্ষেত্রে এককালীন অর্থ না দিয়ে ব্যাংকে ফিক্সড ডিপোজিট (এফডিআর) করা হয় সাধারণত ১০ থেকে ১৪ লাখ টাকার মধ্যে এই আমানত নির্ধারণ করা হয় নিহত শ্রমিকদের ক্ষেত্রে তাদের আয় অনুযায়ী নির্ভরশীল পরিবারের সদস্যদের মধ্যে ক্ষতিপূরণ বণ্টন করা হয় এই প্রক্রিয়া নিয়ে বড় ধরনের আপত্তি পাওয়া যায়নি, এবং সংশ্লিষ্টরা এটিকে তুলনামূলক স্বচ্ছ ও কাঠামোবদ্ধ হিসেবে বিবেচনা করেন। অভিযোগের কেন্দ্রবিন্দু: বেসরকারি উদ্যোগ তবে বিতর্ক শুরু হয় তহবিলের বাইরে সংগৃহীত অর্থ নিয়ে। ২০২৩ সালে অভিযোগ ওঠে, রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের নাম ও ছবি ব্যবহার করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে চ্যারিটি আয়োজনের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করা হলেও সেই অর্থ ভুক্তভোগীদের কাছে পৌঁছেনি। এই অভিযোগের ভিত্তিতে সিলেটের একটি আদালতে মামলা দায়ের করেন এক মানবাধিকার সংগঠনের প্রধান। অভিযোগে বলা হয়, লন্ডনে আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে একজন নিখোঁজ শ্রমিকের ছবি ব্যবহার করে প্রায় ২৮ কোটি টাকা সংগ্রহ করা হয়। শ্রমিকদের অভিযোগ: “নাম ব্যবহার, টাকা নয়” ক্ষতিগ্রস্ত শ্রমিকদের একাংশের বক্তব্যে উঠে এসেছে হতাশা ও ক্ষোভ। পারুল বেগম, যিনি ধসে গুরুতর আহত হয়েছিলেন, বলেন— তার চিকিৎসা ব্যয় এখনও মাসে ৮-১০ হাজার টাকা। সরকারি সহায়তা পেলেও বেসরকারি সংস্থা থেকে তিনি পেয়েছেন মাত্র কয়েক হাজার টাকা। তার ভাষায়: “আমাদের নাম দিয়ে কোটি কোটি টাকা আনা হয়, কিন্তু আমরা পাই খুব সামান্য।” একই ধরনের অভিজ্ঞতার কথা বলেন মাসুদা আক্তার। তার দাবি, বিভিন্ন মিটিং-মিছিল ও প্রচারণায় তাদের ব্যবহার করা হয়েছে বিদেশ থেকে অর্থ আনার কথা বলা হলেও বাস্তবে তারা পেয়েছেন নামমাত্র সহায়তা তার অভিযোগ, “মানুষ দেখিয়ে টাকা আনা হয়েছে, কিন্তু শ্রমিকদের হাতে তা পৌঁছায়নি।” সংগঠনগুলোর প্রতিক্রিয়া: প্রমাণের অভাব অভিযোগের বিষয়ে শ্রমিক সংগঠনগুলোর নেতারা সতর্ক অবস্থান নিয়েছেন। জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের একজন শীর্ষ নেতা বলেন, এ ধরনের অভিযোগ শোনা গেলেও তার কাছে নির্দিষ্ট প্রমাণ নেই। অন্যদিকে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির পক্ষ থেকে বলা হয়— সরকারি ও আন্তর্জাতিক তহবিলের অর্থ সরাসরি শ্রমিকদের ব্যাংক হিসাবে গেছে সেখানে কোনো মধ্যস্বত্বভোগীর সুযোগ ছিল না তবে তারা স্বীকার করেন, আইনে নির্ধারিত পূর্ণ ক্ষতিপূরণ অনেকেই পাননি এবং দীর্ঘমেয়াদি সহায়তার প্রতিশ্রুতিও আংশিক বাস্তবায়িত হয়েছে। স্বচ্ছতার প্রশ্ন: “হিসাব প্রকাশ জরুরি” শ্রমিক অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন, সমস্যার মূল জায়গা হলো স্বচ্ছতার অভাব। অভিযোগগুলো প্রমাণ করা কঠিন হলেও কিছু সাধারণ বিষয় উঠে এসেছে— অল্প সহায়তা দিয়ে বড় অঙ্কের প্রচারণা চিকিৎসা খরচে অতিরিক্ত বিল দেখানোর অভিযোগ সহায়তার নামে স্বাক্ষর নেওয়ার অসঙ্গতি তাদের মতে, সমাধানের একমাত্র পথ হলো: কে কত টাকা সংগ্রহ করেছে কোথা থেকে এসেছে কাকে কত দেওয়া হয়েছে এই পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা। তদন্তের দাবি জোরালো শ্রমিকনেতা ও সংশ্লিষ্টরা বলছেন, এই অভিযোগগুলো শুধু বিচ্ছিন্ন নয়, বরং দীর্ঘদিনের। তাদের দাবি— স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত সংশ্লিষ্ট সংগঠনগুলোর জবাবদিহি ভবিষ্যতের জন্য স্বচ্ছ তহবিল ব্যবস্থাপনা অসম্পূর্ণ প্রতিশ্রুতি রানা প্লাজা ধসের পর দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে অনেকগুলোই এখনো অপূর্ণ— আহতদের আজীবন চিকিৎসা পুনর্বাসন স্থায়ী আয়ের ব্যবস্থা সময়ের সাথে সাথে ক্ষতিগ্রস্তদের তালিকাতেও অসঙ্গতির অভিযোগ উঠেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। শেষ কথা রানা প্লাজা শুধু একটি শিল্প দুর্ঘটনা নয়, এটি শ্রমিক অধিকার, করপোরেট দায়বদ্ধতা এবং মানবিক ন্যায়বিচারের একটি বৈশ্বিক প্রতীক। কিন্তু এক দশক পরও যদি প্রশ্ন থেকে যায়— কে কত পেল, কে কত নিল— তাহলে তা শুধু অতীতের ব্যর্থতা নয়, ভবিষ্যতের জন্যও একটি সতর্কবার্তা।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৪, ২০২৬ 0
জ্বালানি
জ্বালানির দামে আগুন: বৈশ্বিক সংঘাত থেকে—চাপে অর্থনীতি, সংকটে ভোক্তা,কমছে ক্রয়ক্ষমতা

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতা এখন আর কেবল অর্থনৈতিক পরিসংখ্যানের বিষয় নয়—এটি সরাসরি মানুষের দৈনন্দিন জীবনের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে চলমান ইরানকে ঘিরে সংঘাত সেই অস্থিরতাকে আরও তীব্র করে তুলেছে। এর প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতির প্রায় প্রতিটি স্তরে, আর এর বাইরে নেই বাংলাদেশও।  বৈশ্বিক অস্থিরতা, স্থানীয় অভিঘাত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ওঠানামা করছে সংঘাতের গতিপ্রকৃতির ওপর নির্ভর করে। যুদ্ধবিরতির আগে যেখানে ব্রেন্ট ক্রুডের দাম ১১০ ডলার ছাড়িয়ে যায়, সেখানে সাম্প্রতিক হিসেবে তা নেমে এসেছে প্রায় ৯০ ডলারে। কিন্তু এই পতন স্বস্তি আনতে পারেনি। কারণ সরবরাহ ব্যাহত হওয়ায় মোট উৎপাদন কমেছে উল্লেখযোগ্যভাবে। রয়টার্সের বিশ্লেষণ বলছে, যুদ্ধের সময়কালে উৎপাদন ঘাটতির আর্থিক মূল্য প্রায় ৫ হাজার কোটি ডলার। অর্থনীতিবিদদের মতে, এই ঘাটতির প্রভাব স্বল্পমেয়াদে সীমাবদ্ধ থাকবে না—বরং এর রেশ টানতে পারে কয়েক বছর পর্যন্ত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করেছে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতি নতুন করে মন্দার মুখে পড়তে পারে—যা ১৯৮০ সালের পর পঞ্চম বড় মন্দা হিসেবে চিহ্নিত হতে পারে। জ্বালানির দাম বাড়লে কীভাবে বদলায় অর্থনীতি জ্বালানি তেলের দাম বাড়া মানেই শুধু পরিবহন খরচ বৃদ্ধি নয়। এর প্রভাব ছড়িয়ে পড়ে খাদ্য, ওষুধ, নির্মাণ, পোশাকসহ প্রায় সব খাতে। উৎপাদন ব্যয় বেড়ে গেলে ব্যবসায়ীরা শেষ পর্যন্ত সেই চাপ ভোক্তার ওপর চাপান। এতে ক্রয়ক্ষমতা কমে, চাহিদা হ্রাস পায়, আর অর্থনীতির গতি মন্থর হয়ে পড়ে। বাংলাদেশে ইতিমধ্যেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে: * ডিজেল: ১০০ → ১১৫ টাকা * কেরোসিন: ১১২ → ১৩০ টাকা * অকটেন: ১২০ → ১৪০ টাকা * পেট্রোল: ১১৬ → ১৩৫ টাকা এই মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলছে পরিবহন খরচে, যার ঢেউ পৌঁছে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে।  গবেষণা কী বলছে গবেষণা প্রতিষ্ঠান দক্ষিণ এশীয় নেটওয়ার্ক (সানেম)-এর এক বিশ্লেষণে দেখা গেছে: * অপরিশোধিত তেলের দাম ৪০% এবং এলএনজি ৫০% বাড়লে   * জিডিপি কমতে পারে প্রায় ১.২%   * রপ্তানি কমতে পারে প্রায় ২%   * আমদানি কমতে পারে প্রায় ১.৫% এছাড়া মূল্যস্ফীতি বাড়তে পারে প্রায় ৪%, আর প্রকৃত মজুরি কমতে পারে প্রায় ১%—যা সরাসরি মানুষের ক্রয়ক্ষমতা হ্রাসের ইঙ্গিত দেয়।  বহুস্তরীয় সংকটে সাধারণ মানুষ বাংলাদেশের জন্য এই সংকট নতুন নয়, বরং এটি একের পর এক ধাক্কার ধারাবাহিকতা। কোভিড-১৯ মহামারি, ইউক্রেন যুদ্ধ, এবং অভ্যন্তরীণ বাজারের অস্থিরতার পর এই নতুন বৈশ্বিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণি সবচেয়ে বেশি চাপে পড়েছে। আয় না বাড়লেও ব্যয় বেড়ে যাওয়ায় তারা এখন টিকে থাকার লড়াইয়ে নেমেছে।  নীতিনির্ধারকদের চ্যালেঞ্জ অর্থনীতিবিদ জাহিদ হুসেন মনে করেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই বাজারে প্রতিফলিত হয়েছে—অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিক মূল্যবৃদ্ধির আগেই। তার মতে: * বাস্তবতার তুলনায় দাম বাড়ানো এখনও পর্যাপ্ত নয় * সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে * নিম্ন আয়ের মানুষকে সুরক্ষার আওতায় আনা জরুরি তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্যয়সাশ্রয়ী হওয়া এখন আর বিকল্প নয়, বরং বাধ্যবাধকতা। তবে বাজেটে ভর্তুকি কমানোর সিদ্ধান্ত যেন দরিদ্র জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।   বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক  ইতিমধ্যেই বাংলাদেশের প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। অর্থাৎ সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। প্রশ্ন হচ্ছে—এই বৈশ্বিক সংকটের মধ্যে বাংলাদেশ কীভাবে ভারসাম্য রক্ষা করবে? একদিকে জ্বালানির উচ্চমূল্য, অন্যদিকে ভোক্তার সীমিত আয়—এই দুইয়ের মধ্যে সমন্বয় করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থনীতির চাকা সচল রাখতে হলে প্রয়োজন লক্ষ্যভিত্তিক নীতি, কার্যকর সামাজিক সুরক্ষা, এবং বাস্তবসম্মত মূল্যব্যবস্থা। কারণ শেষ পর্যন্ত, বৈশ্বিক সংঘাতের অভিঘাত গিয়ে পড়ে সেই সাধারণ মানুষের ওপর, যার আয় সীমিত—কিন্তু ব্যয়ের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২০, ২০২৬ 0
জ্বালানি
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বেড়েছে: ডিজেল ১১৫, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা

ইত্তেহাদ নিউজ,অনলাইন : দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা ও প্রতি লিটার পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা। এছাড়া প্রতি লিটার কেরোসিনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা। মূল্যবৃদ্ধির আগে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা ও পেট্রোলের মূল্য ১১৬ টাকা ছিল। শনিবার (১৮ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার থেকেই নতুন দর কার্যকর হবে। মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০.০০ টাকা এবং পেট্রোল ১৩৫.০০ টাকা দরে বিক্রি হবে। একইসঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫.০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩০.০০ টাকা। সবমিলিয়ে গত ১ ফেব্রুয়ারি নির্ধারিত দামের তুলনায় দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন সমন্বয়ে ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, এতে লিটারে ১৮ টাকা বেশি গুণতে হবে ভোক্তাকে। অন্যদিকে প্রতি লিটার অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, এতে লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা করা হয়েছে, যেখানে লিটারে ১৯ টাকা দাম বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৯, ২০২৬ 0
স্পিকার
ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের আশ্বাস, শিল্প সম্ভাবনার কথাও বললেন স্পিকার

ভোলা: বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলের ভোলা জেলা খাদ্য উদ্বৃত্ত ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি অঞ্চল। এই সম্ভাবনাকে কাজে লাগাতে ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার জানান, প্রধানমন্ত্রী বরিশালে নির্বাচন-পরবর্তী এক জনসভায় ভোলা-বরিশাল সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। জাতীয় সংসদেও সেতুমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। শিল্পায়নের সম্ভাবনা ভোলায় শিল্পায়নের উল্লেখযোগ্য সম্ভাবনার কথাও তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, গ্যাসভিত্তিক সার কারখানাসহ বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান এখানে গড়ে তোলা যেতে পারে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে শিল্পাঞ্চল প্রতিষ্ঠিত হলে স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে এবং বেকারত্ব হ্রাস পাবে। তার ভাষায়, “হাজারো মানুষের কর্মসংস্থান হলে শুধু ভোলাই নয়, জাতীয় অর্থনীতিও উপকৃত হবে।” নদী ভাঙন নিয়ে উদ্বেগ মেঘনা ও তেঁতুলিয়া নদীতে বালু উত্তোলনের কারণে নদী ভাঙনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন স্পিকার। তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রীকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ ব্যবস্থায় অনিয়ম রোধে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে সাধারণ মানুষ কোনোভাবে বঞ্চিত না হয়। এ সময় ভোলা জেলার প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৭, ২০২৬ 0
দেবপ্রিয় ভট্টাচার্য
বাংলাদেশে জ্বালানি আমদানিতে সীমাবদ্ধতা, বাজেটে সতর্কতার পরামর্শ দিলেন দেবপ্রিয় ভট্টাচার্য

রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, কম দামের জ্বালানি আমদানির সুযোগ এখন সীমিত হয়ে পড়েছে এবং এতে অর্থনীতির ওপর নতুন চাপ তৈরি হচ্ছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মেলনকেন্দ্রে ‘নতুন সরকারের প্রথম বাজেটের জন্য ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি ইঙ্গিত করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে রাশিয়ার মতো প্রতিযোগিতাহীন উৎস থেকে কম দামে জ্বালানি আমদানিতে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। এর ফলে অর্থনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আরও স্পষ্ট হয়ে উঠছে। বর্তমান মধ্যপ্রাচ্য সংকটকে উল্লেখ করে তিনি বলেন, এতে তিন ধরনের ঝুঁকি তৈরি হয়েছে—তরল জ্বালানি সংকট, গ্যাসের ঘাটতি এবং বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন। এমন পরিস্থিতিতে বাজেটের জন্য অপেক্ষা না করে দ্রুত অর্থসংস্থানের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, বৈদেশিক লেনদেনের ভারসাম্য চাপে রয়েছে বিনিয়োগ ও কর্মসংস্থান দুর্বল মূল্যস্ফীতি কমছে না খাদ্য মূল্যস্ফীতি বাড়ছে তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতা দেশের বিদ্যমান আর্থিক দুর্বলতাকে আরও প্রকট করেছে। জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় তিনি তেল আমদানি বাড়ানো এবং দাম নিয়ন্ত্রণে কর ও শুল্ক কমানোর পরামর্শ দেন। পাশাপাশি সরকারি ব্যয় কমানো, ভর্তুকি পুনর্বিন্যাস এবং অপ্রয়োজনীয় প্রণোদনা ধাপে ধাপে কমানোর ওপর জোর দেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পুনর্মূল্যায়নে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, “এডিপি পরিষ্কার না করলে উন্নয়ন প্রকল্পের কার্যকারিতা বাড়বে না।” সরকারি কলকারখানা প্রসঙ্গে তিনি বলেন, অলাভজনক প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত। এতে সরকারের দায় কমবে এবং আয় বাড়ার সুযোগ তৈরি হবে। রাজস্ব খাতেও বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণের ওপর গুরুত্ব দেন তিনি। কর অবকাশ কমানো, করজাল সম্প্রসারণ, ডিজিটালাইজেশন এবং সম্পদের ওপর কর আরোপের মাধ্যমে রাজস্ব বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানান তিনি। প্রবন্ধে উল্লেখ করা হয়, ২০২১-২২ অর্থবছরে কর অবকাশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ২ লাখ ৭২ হাজার ৮৫০ কোটি টাকা, যা জিডিপির ৬.৮৭ শতাংশ। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন খাতে ৩২ হাজার ২৩০ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সিপিডির তৌফিকুল ইসলাম খান ও নাজিবা মোহাম্মদ আলতাফসহ অন্যান্য গবেষকরা।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২৬ 0
এসএমই ফাউন্ডেশন
জাইকার সহায়তায় কৃষিভিত্তিক শিল্পে ১২৫ কোটি টাকার ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

বাংলাদেশে কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাত খাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন অর্থায়ন সুবিধা চালু হচ্ছে। এসএমই ফাউন্ডেশন জানায়,জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এর সহায়তায় ১২৫ কোটি টাকার একটি ঋণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই ঋণ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে এবং সুদের হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ। মঙ্গলবার ঢাকায় সরকারি সংস্থা বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) –এর প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং বিআইএফএফএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিসুজ্জামান সই করেন। চুক্তি অনুযায়ী, বিআইএফএফএল-এর ‘ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ থেকে এই অর্থায়ন দেওয়া হবে। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে খাদ্য উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পুরো ভ্যালু চেইনে দক্ষতা বাড়ানোই মূল লক্ষ্য। এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার, উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। বিশেষভাবে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ঋণের আওতায় ফল, শাকসবজি, মসলা, চাল-ডাল প্রক্রিয়াজাতকরণ, ভোজ্যতেল উৎপাদন, বীজ ও জৈব সার উৎপাদনসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি হোলসেল, লজিস্টিকস ও খুচরা খাতেও অর্থায়ন করা হবে। এছাড়া উদ্যোক্তারা যন্ত্রপাতি ক্রয়, কারখানার অবকাঠামো উন্নয়ন, গুদাম নির্মাণসহ বিভিন্ন মূলধনী বিনিয়োগে এই ঋণ ব্যবহার করতে পারবেন। প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তাও দেওয়া হবে, বিশেষ করে খাদ্য নিরাপত্তা মান উন্নয়নে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ দেশের খাদ্য ভ্যালু চেইনকে শক্তিশালী করবে, আমদানি নির্ভরতা কমাবে এবং রপ্তানি সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি করবে।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২৬ 0
ইসরাইলের শতাধিক শহরে হামলা
মধ্যপ্রাচ্য-ইউক্রেন সংঘাত: জ্বালানি, বাণিজ্য ও ভূরাজনীতির লড়াইয়ে কে লাভবান—যুক্তরাষ্ট্র নাকি অন্য কেউ?

মাসুদ করিম: ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে বৈশ্বিক রাজনীতিতে একটি ধারণা স্পষ্ট হয়ে উঠেছে—যুদ্ধ এখন আর শুধু ভূখণ্ড দখল বা সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং এটি অর্থনীতি, জ্বালানি এবং বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এক জটিল প্রতিযোগিতা। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা—বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত—এই বাস্তবতাকে নতুন করে সামনে এনেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও ইরানে সরকার পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যায়নি। বরং পাল্টা হামলায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।  জ্বালানি: যুদ্ধের আসল কেন্দ্রবিন্দু? বিশ্লেষকরা বলছেন, বর্তমান সংঘাতগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে জ্বালানি ও বাণিজ্য পথ। বিশেষ করে: হরমুজ প্রণালি কৃষ্ণসাগর অঞ্চল বৈশ্বিক তেল সরবরাহ চেইন বিশ্বের প্রায় ২০% তেল এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে সামান্য অস্থিরতাও বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলে।  এলএনজি বাজারে যুক্তরাষ্ট্রের উত্থান রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ করার পর  ইউরোপ রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমাতে বাধ্য হয়। এর ফলে: যুক্তরাষ্ট্র হয়ে ওঠে বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক ইউরোপ স্পট মার্কেটে বেশি দামে গ্যাস কিনতে শুরু করে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর মুনাফা বৃদ্ধি পায় তবে এই লাভের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে ইউক্রেন যুদ্ধে বিপুল অর্থ ব্যয়ও করতে হয়েছে।  লাভ বনাম ঝুঁকি: জটিল সমীকরণ যদিও যুক্তরাষ্ট্রের জ্বালানি রপ্তানিকারকরা লাভবান, তবুও বড় কিছু ঝুঁকি রয়ে গেছে: দীর্ঘমেয়াদি যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করতে পারে জোট রাজনীতিতে চাপ বাড়ে সামরিক ব্যয় বাড়তে থাকে এছাড়া, কাতারের মতো দেশ যদি হরমুজ প্রণালির ঝুঁকির কারণে রপ্তানি কমায়, তাহলে বিশ্ববাজারে এলএনজি দাম আরও বাড়তে পারে—যা যুক্তরাষ্ট্রের জন্য স্বল্পমেয়াদে সুবিধা আনলেও দীর্ঘমেয়াদে অনিশ্চয়তা তৈরি করে।  বাণিজ্য পথের নিয়ন্ত্রণ: নতুন ভূরাজনীতি বিশ্লেষকদের মতে, বর্তমান সংঘাতগুলো আসলে তিনটি বিষয়ের ওপর নিয়ন্ত্রণের লড়াই: জ্বালানি (তেল ও গ্যাস) সমুদ্রপথ বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব বিস্তার সহজ হয়।  বাংলাদেশ: চাপের মুখে  অর্থনীতি বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন: জ্বালানির দাম বাড়লে আমদানি ব্যয় বেড়ে যায় মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ে ফলে বৈশ্বিক সংঘাতের সরাসরি অংশীদার না হয়েও বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়ে।  নিরাপত্তা বনাম নির্ভরতা দশকের পর দশক ধরে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ওপর নির্ভর করেছে। কিন্তু যদি সেই নির্ভরতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে তা শুধু সামরিক নয়—একটি বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। শেষ কথা: যুদ্ধের শেষ কোথায়? বর্তমান বাস্তবতায় একটি বিষয় পরিষ্কার— এই যুদ্ধের কোনো সহজ সমাপ্তি নেই। এটি: আঞ্চলিক সংঘাতের বাইরে গিয়ে বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করছে জ্বালানি বাজারকে পুনর্গঠন করছে নতুন শক্তির ভারসাম্য তৈরি করছে অতএব, প্রশ্নটি এখন আর শুধু “কে জিতবে?” নয়— বরং “এই যুদ্ধ থেকে কে কতটা লাভবান হবে, আর তার মূল্য কে দেবে?”

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩১, ২০২৬ 0
ফ্যামিলি কার্ড
আর্থ সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড এর গুরুত্ব

নারীর ক্ষমতাযনের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিত করন, পরিবারের খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে নিয়মিত নগদ সহায়তা দেয়া হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের সামাজিক নিরাপত্তার অধিকার নিশ্চিত করার রাষ্ট্রীয় দায়বদ্ধতাকে আধুনিক ডিজিটাল কাঠামোর মাধ্যমে বাস্তবে রূপ দিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন ২০২৬ প্রণয়ন করেছে। এই কর্মসূচির মূল দর্শন হচ্ছে “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”। বর্তমানে দেশে প্রচলিত ৯৫টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে বিদ্যমান সমন্বয়হীনতা, একই ব্যক্তির একাধিক সুবিধা গ্রহণ (Double-dipping) এবং উল্লেখযোগ্য শতাংশ প্রকৃত দরিদ্রদের বাদ পড়ার মতো ত্রুটিগুলো দূর করে একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলাই এ কর্মসূচির লক্ষ্য। এই কর্মসূচির দীর্ঘমেয়াদী রূপকল্প হলো ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ডকে প্রতিটি নাগরিকের জন্য একটি ‘সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড’-এ রূপান্তর করা। সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত ও বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে ‘প্রক্সি মিনস টেস্ট’ (PMT) স্কোরিং ব্যবহার করা হবে। পাইলটিং পর্যায়ে ০-১০০০ স্কোরের মধ্যে ১ম, ২য় ও ৩য় কোয়ান্টাইলের অন্তর্ভুক্ত অতি দরিদ্র, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত পরিবারগুলোকে স্বয়ংক্রিয়ভাবে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। নির্দিষ্ট সময় অন্তর দেশের আর্থ-সামাজিক অবস্থা পর্যালোচনা ও মূল্যায়ন করে দারিদ্র্যের এ ধাপ পুনঃনির্ধারণ করা যাবে। গ্রামীণ এলাকায় বসতভিটাসহ আবাদি জমির পরিমাণ ০.৫০ একর বা তার কম এবং পরিবারের মাসিক আয় ও সম্পদের ভিত্তিতে এই যোগ্যতা নির্ধারিত হবে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এই কার্ডটি সরাসরি পরিবারের ‘মা’ বা ‘নারী প্রধান’ সদস্যের নামে ইস্যু করা হবে।   টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) ও ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড কর্মসূচি সরাসরি দারিদ্র্য হ্রাস (SDG-1) ও খাদ্য নিরাপত্তা (SDG-2) নিশ্চিত করবে, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন (SDG-5) জোরদার করবে, স্বাস্থ্যসেবা গ্রহণ সহজ করে সুস্বাস্থ্য ও কল্যাণ (SDG-3) উন্নত করবে, স্থানীয় অর্থনীতিতে কার্যক্রম বৃদ্ধি করে আয় ও কর্মসংস্থান (SDG-8) বৃদ্ধি করবে, এবং প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করে বৈষম্য হ্রাস (SDG-10) করবে।    

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৩, ২০২৬ 0
ফ্যামিলি কার্ড
ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন হলে দারিদ্র্য কমতে পারে ৭.৪ শতাংশ

সরকারের নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি “ফ্যামিলি কার্ড” কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশের দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। এই কর্মসূচির আওতায় দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য প্রতি মাসে ২,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। গবেষণাটি বলছে, যদি এই ভাতা দেশের সব দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের কাছে পৌঁছানো যায়, তাহলে দেশের সামগ্রিক দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ থেকে কমে ১১.৩ শতাংশে নেমে আসতে পারে। অর্থাৎ প্রায় ৭.৪ শতাংশ পয়েন্ট দারিদ্র্য হ্রাস পেতে পারে। একই সঙ্গে চরম দারিদ্র্যের হারেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বর্তমানে যেখানে চরম দারিদ্র্যের হার ৫.৬ শতাংশ, সেখানে এই কর্মসূচি বাস্তবায়ন হলে তা ২.২ শতাংশে নেমে আসতে পারে, অর্থাৎ প্রায় ৩.৪ শতাংশ পয়েন্ট কমতে পারে। এই গবেষণাটি পরিচালনা করেছে স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড)। গতকাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান এম এ রাজ্জাক। গবেষণায় বলা হয়েছে, এই কর্মসূচি বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর বড় প্রভাব ফেলতে পারে। এই শ্রেণির মানুষের মধ্যে দারিদ্র্যের হার ৩৩.৯ শতাংশ থেকে কমে ১৫.৫ শতাংশে নেমে আসতে পারে, যা প্রায় ৮.৪ শতাংশ পয়েন্ট হ্রাস। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ভাতার টাকা উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হবে। এতে উপকারভোগীরা ঘরে বসেই এই সহায়তা পেতে পারবেন। সরকার ইতোমধ্যে এই কর্মসূচির পাইলট প্রকল্প চালু করেছে। গত মঙ্গলবার এর উদ্বোধন করা হয়। পরীক্ষামূলকভাবে প্রথম ধাপে চার মাসের জন্য অন্তত ৪০ হাজার পরিবারকে এই ভাতা দেওয়া হবে। র‍্যাপিডের হিসাব অনুযায়ী, এই কর্মসূচি পুরোপুরি বাস্তবায়িত হলে প্রায় ১ কোটি ২৩ লাখ মানুষ দারিদ্র্য থেকে বের হয়ে আসতে পারে। একই সঙ্গে ৫৬ লাখ মানুষ চরম দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারে এবং প্রায় ১ কোটি ৫৬ লাখ মানুষ অর্থনৈতিক ঝুঁকি থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে। তবে কর্মসূচির সাফল্য অনেকাংশেই নির্ভর করবে সঠিকভাবে উপকারভোগী নির্বাচন করার ওপর। এম এ রাজ্জাক বলেন, যোগ্য পরিবার বাদ পড়ে যাওয়া কিংবা অযোগ্য পরিবার সুবিধা পাওয়া—এই দুই ধরনের ভুল কমাতে হলে স্বচ্ছ ও তথ্যভিত্তিক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা খাতে ব্যয় সাধারণত রাজনৈতিকভাবে জনপ্রিয় হয়। তবে সরকারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। কারণ সরকার ইতোমধ্যে জিডিপির ৩ শতাংশ সামাজিক সুরক্ষা খাতে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে ২ কোটি পরিবারকে এই মাসিক সহায়তার আওতায় আনা হবে। ২০২৬ সালের ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নির্দেশিকায় এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচি পুরোপুরি চালু হলে প্রতি মাসে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় হবে। অর্থাৎ বছরে প্রায় ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। রাজ্জাক সতর্ক করে বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও ৭ শতাংশের নিচে, ফলে সামাজিক সুরক্ষা ব্যয় বাড়ালে অর্থনীতির ওপর চাপ তৈরি হতে পারে। এই চাপ সামাল দিতে তিনি পরামর্শ দেন, বর্তমানে চালু থাকা কিছু ওভারল্যাপিং বা অপ্রয়োজনীয় সামাজিক সুরক্ষা কর্মসূচি ধীরে ধীরে বন্ধ করে সেই অর্থ ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ব্যবহার করা যেতে পারে। তার মতে, শক্ত রাজনৈতিক প্রতিশ্রুতি এবং বিদ্যমান সম্পদের দক্ষ ব্যবস্থাপনা থাকলে এই কর্মসূচি বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বলেন, সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকারের কারণেই এই কর্মসূচি বাস্তবায়ন সহজ হচ্ছে। তিনি বলেন, “এই ২,৫০০ টাকা শুধু আর্থিক সহায়তা নয়, এটি মানুষের প্রতি সরকারের আস্থারও প্রতিফলন। এতে মানুষ অনুভব করছে সরকার তাদের পাশে রয়েছে।” সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউসুফ বলেন, কর্মসূচিটি বাস্তবায়নে বিভিন্ন ধরনের সমন্বয় চ্যালেঞ্জ রয়েছে। তবে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পক্ষপাত নেই এবং এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনতে পারে এবং দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৩, ২০২৬ 0
তেলের দাম বৃদ্ধি
মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: চাপে বাংলাদেশের অর্থনীতি

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হঠাৎ করেই দ্রুত বাড়তে শুরু করেছে। বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, এশিয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার পর একদিনেই তেলের দাম প্রায় ১৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করেছে। গত এক সপ্তাহে দাম বেড়েছে প্রায় ৩৮ শতাংশ। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন জ্বালানি সংকট তৈরি করতে পারে। বাংলাদেশের মতো জ্বালানি আমদানিনির্ভর দেশের জন্য এই পরিস্থিতি বিশেষ উদ্বেগজনক হয়ে উঠছে। বিশ্ববাজারে তেলের দামের হঠাৎ উল্লম্ফন বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই (WTI) অপরিশোধিত তেল সোমবার একদিনেই ১৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০২.৯৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৫.১৬ ডলার, যা ২০২২ সালের পর প্রথমবারের মতো ১০০ ডলারের সীমা অতিক্রম করেছে। বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধের কারণে তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে আতঙ্কজনিত কেনাবেচা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলার খবরের পর এই আতঙ্ক আরও বাড়ে। হরমুজ প্রণালি: বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান পথ বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের তথ্য অনুযায়ী— প্রতিদিন বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই প্রণালি দিয়ে পরিবহন করা হয় সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতারসহ মধ্যপ্রাচ্যের বড় তেল উৎপাদক দেশগুলোর রপ্তানি এই পথেই যায় এশিয়ার বড় আমদানিকারক দেশ যেমন চীন, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া এই রুটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল যুদ্ধের কারণে যদি এই পথ দীর্ঘ সময় বন্ধ থাকে, তাহলে বিশ্ববাজারে সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। বাংলাদেশের জন্য কেন উদ্বেগজনক বাংলাদেশ বছরে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন টন জ্বালানি তেল আমদানি করে, যার বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০ ডলার বাড়লেই বাংলাদেশের আমদানি ব্যয় কয়েকশ মিলিয়ন ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। যদি দাম ১৫০ ডলার পর্যন্ত পৌঁছে যায়, তাহলে দেশের জ্বালানি আমদানি ব্যয় কয়েক বিলিয়ন ডলার বাড়তে পারে। এর ফলে— বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ বাড়বে জ্বালানি ভর্তুকির পরিমাণ বৃদ্ধি পাবে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে পরিবহন ও শিল্প উৎপাদন ব্যয় বাড়বে বিপিসির লোকসানের ঝুঁকি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র বলছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী প্রতি লিটার ডিজেল আমদানিতে খরচ পড়ছে প্রায় ১৪২ টাকা, কিন্তু দেশে তা বিক্রি করা হচ্ছে ১০০ টাকায়। বাংলাদেশে প্রতি মাসে গড়ে ১৫টি জাহাজে জ্বালানি তেল আমদানি করা হয়। যদি আন্তর্জাতিক বাজারে দাম কমে না আসে, তাহলে মাসে অতিরিক্ত খরচ পড়তে পারে প্রায় দেড় হাজার কোটি টাকা। এক্ষেত্রে তিনটি সম্ভাব্য পরিস্থিতি তৈরি হতে পারে— সরকার ভর্তুকি বাড়াবে তেলের দাম বাড়ানো হবে বিপিসি বড় ধরনের লোকসানে পড়বে বিদ্যুৎ খাতে নতুন চাপ বাংলাদেশের অনেক বিদ্যুৎকেন্দ্র এখনও ফার্নেস অয়েল নির্ভর। তেলের দাম বাড়লে সরাসরি বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ে। বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, বর্তমানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কাছে দেশি-বিদেশি বিদ্যুৎ কোম্পানির পাওনা প্রায় ৪৬ হাজার কোটি টাকা। অন্যদিকে বিপিডিবি সরকারের কাছে ৭৬ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছে, কিন্তু বাজেটে বরাদ্দ হয়েছে মাত্র ৩৬ হাজার কোটি টাকা। ফলে আয়-ব্যয়ের বড় ঘাটতি তৈরি হয়েছে। আইএমএফের চাপ ও নীতিগত সংকট বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির আওতায় রয়েছে। এই কর্মসূচির অন্যতম শর্ত হলো— জ্বালানি খাতে ভর্তুকি কমানো বাজারভিত্তিক জ্বালানি মূল্য নির্ধারণ বিদ্যুৎ খাতে আর্থিক শৃঙ্খলা আনা কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকার এক ধরনের নীতিগত দ্বিধায় পড়েছে। যদি ভর্তুকি কমানো হয়, তাহলে জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়বে। আর যদি দাম না বাড়ানো হয়, তাহলে সরকারের আর্থিক চাপ বাড়বে। এলএনজি আমদানির বাড়তি ব্যয় দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় বাংলাদেশ ক্রমশ বেশি নির্ভরশীল হয়ে পড়ছে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর ওপর। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী— ২০১৮ সাল থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত সাত বছরে: এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে ২ লাখ ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে ৩৬ হাজার ৭৬৫ কোটি টাকা বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়লে এই ভর্তুকি আরও দ্রুত বাড়বে। বিশ্বজুড়ে বাড়ছে জ্বালানি দাম মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ইতিমধ্যে বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। ভিয়েতনাম: ডিজেল ও পেট্রলের দাম ২১% বৃদ্ধি পাকিস্তান: পেট্রলের দাম লিটারপ্রতি ২০% বাড়িয়ে ৩২০ রুপি যুক্তরাষ্ট্র: এক সপ্তাহে পেট্রলের দাম প্রায় ১০% বৃদ্ধি ইউরোপ: মূল্যস্ফীতির আশঙ্কা অস্ট্রেলিয়া: পেট্রলের দাম লিটারপ্রতি দুই ডলার ছাড়িয়েছে চীন, জাপান, ভারত ও ইন্দোনেশিয়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। অতীতের জ্বালানি ধাক্কার অভিজ্ঞতা বাংলাদেশ অতীতেও কয়েকবার তেলের দামের বড় ধাক্কা অনুভব করেছে। ২০০৮ সালে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৪৭ ডলার পর্যন্ত ওঠে। ২০১১-২০১৪ সময়ে দীর্ঘদিন তেলের দাম ১০০ ডলারের ওপরে ছিল। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের পর জ্বালানি মূল্য উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। এই অভিজ্ঞতা দেখিয়েছে, বিশ্ববাজারে বড় ধাক্কা এলে দেশে দীর্ঘ সময় ধরে দাম স্থির রাখা কঠিন হয়ে পড়ে। সরকারের অবস্থান সরকার বলছে, বর্তমানে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। জ্বালানি তেল আমদানির চুক্তিগুলো সাধারণত ছয় মাস মেয়াদি, এবং আগামী জুন পর্যন্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া থেকে তেল আসবে বলে জানিয়েছে বিপিসি। সরকার যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় তেল ব্যবহারে রেশনিং ব্যবস্থা চালু রেখেছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, আপাতত দাম বাড়ানোর পরিকল্পনা নেই। যুদ্ধ দীর্ঘ হলে অর্থনীতির ঝুঁকি অর্থনীতিবিদরা সতর্ক করছেন, যদি সংঘাত দীর্ঘায়িত হয় তাহলে— তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে বিদ্যুৎ ভর্তুকি ৭৬ হাজার কোটি টাকা ছাড়াতে পারে মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে যেতে পারে পরিবহন ব্যয় বাড়বে কৃষি ও শিল্প উৎপাদন ব্যাহত হবে এমন পরিস্থিতিতে আইএমএফের ঋণ কর্মসূচিও ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতামত জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, “সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। এলএনজি সরবরাহ কমে গেলে শিল্প ও বিদ্যুৎ খাতে বড় সমস্যা দেখা দিতে পারে।” অন্যদিকে অর্থনীতিবিদ ড. ইজাজ হোসেন মনে করেন, “দুই সপ্তাহের মধ্যে সংঘাত না থামলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।” দীর্ঘমেয়াদি সমাধান কী? বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সামনে কয়েকটি সম্ভাব্য কৌশল রয়েছে— ১. জ্বালানি মজুদ বাড়ানো ২. বিকল্প সরবরাহ উৎস খোঁজা ৩. নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি ৪. জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়ানো ৫. বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ও নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়ানো তবে তারা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি স্বল্পমেয়াদে সংকট সমাধান করতে পারবে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কেবল আঞ্চলিক নিরাপত্তা সংকট নয়, এটি দ্রুত বৈশ্বিক জ্বালানি সংকটে রূপ নিচ্ছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বিঘ্নিত হওয়ার আশঙ্কা আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতির জন্য এই পরিস্থিতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। যুদ্ধ দীর্ঘ হলে জ্বালানি মূল্য, বিদ্যুৎ ভর্তুকি, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ—সব ক্ষেত্রেই বড় চাপ তৈরি হতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, এখনই দীর্ঘমেয়াদি জ্বালানি নীতি পুনর্বিবেচনা না করলে ভবিষ্যতে আরও বড় অর্থনৈতিক ধাক্কার মুখে পড়তে পারে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১০, ২০২৬ 0
Popular post
ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

করপোরেট ভ্যাট ফাঁকির নেটওয়ার্কে বিপুল রাজস্ব ঘাটতি, চাপ বাড়ছে সাধারণ করদাতার ওপর

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0




অপরাধ

মো. রুস্তুম গাজী (৬০)

গলাচিপায় শশুরের ধর্ষনে পুত্রবধুর গর্ভধারন, সন্তান জন্মের পর নবজাতক অপহরণ—শ্বশুরসহ ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0